কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অপরাধ দমনে ভূমিকা রাখায় শ্যামনগর থানার ওসি পুরস্কৃত

অপরাধ দমনে ভূমিকা রাখায় শ্যামনগর থানার ওসি পুরস্কৃত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সার্বিক অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখা ও সম্প্রতি ডাকাতি সংঘটিতকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করার সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাঁকে পুরস্কার প্রদান করেন।

শ্যানগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, শ্যামনগরের সার্বিক অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখা এবং ডাকাতির চেষ্টা কালে একাধিক ডাকাতি, দস্যুতা ও চুরি মামলার আসামি বিশেষ করে খুলনা জেলার রুপসা থানার যাবুশা গ্রাামের মোঃ হোসেন আলীর পুত্র বশির শেখ (৩৭) কে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র সহ গ্রেফতার করা হয়। ডাকাত দলের সদস্য বশির শেখের বিরুদ্ধে খুলনা জেলার খুলনা, বটিয়াঘাটা, রুপসা সহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদক ও অন্যান্য ১৪ টি মামলা রয়েছে। তাকে আটককালীন সময়ে পুলিশের গাড়ী খাদে ফেলে দেওয়া ও অন্যান্য ক্ষতিসাধন করে চেষ্টার পরও তাকে আটকের ঘটনায় সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার মহোদয় পুরস্কৃত করেছেন।

ছবি- অপরাধ দমনে ভূমিকা রাখায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কর্তৃক শ্যামনগর থানার ওসিকে পুরস্কার প্রদান।

Tag
আরও খবর