কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নদীতে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক

 নদীতে বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জাল আটক

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে বিশেষ কম্বিং অপারেশনে মৎস্য সম্পদ সুরক্ষায় নিষিদ্ধ জাল আটক করে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে যৌথ ভাবে অভিযান পরিচালনা করে তিনটি বেহুন্দি জাল, আটটি ব্লুনেট জব্দ করা হয়। অপরদিকে খোলপেটুয়া নদী ,ঝাঁপা, চৌদ্দ রশি এলাকায় নদীতে অভিযান পরিচালনা করে দুটি বেহুন্দি জাল ও দশটি ব্লুনেট জাল উদ্ধার করা হয়। বেহুন্দি জালের পরিমান অনুমান পাঁচ হাজার মিটার।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, ক্ষেত্র সহকারী এম  মুজিবর রহমান, লীপ জি এম বেলাল হোসেন। নৌবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন চিফ পেটি অফিসার মামুনুর রশিদ, এলএমএ এম মহিদুল ইসলাম, এলএমই এম সবুর, এ বি -৫ এম এ মামুন, কাজী সাজ্জাদ হোসেন ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এলসিভিপির মাধ্যমে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আটককৃত জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ এর অংশ বিশেষ চতুর্থ ধাপে গত দুই দিন এ অভিযান পরিচালনা করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন নদীতে নৌবাহিনী ও মৎস্য অফিসের অভিযানে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।






Tag
আরও খবর