কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতা

শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ। প্রধান অতিথি বক্তব্যে সরকারের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বাগেরহাট জেলার পিটিআই ইন্সট্রাক্টর সাধন কুমার দাশ, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এম এম কামরুজ্জামান প্রমুখ।

সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু , সহকারী শিক্ষা অফিসারবৃন্দ প্রমুখ।

২৬ থেকে ২৮ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।



Tag
আরও খবর