কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সনাতনীদের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভমিছিল

শ্যামনগরে সনাতনীদের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভমিছিল

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চ ও অভিভাবকবৃন্দের আয়োজনে আট দফা দাবী নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে কয়েকহাজার সনাতনী ছাত্র/ছাত্রীর অংশ গ্রহণে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভমিছিলটি শুরু হয়ে শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নকিপুর মহাশশ্মান নিকটবর্তী স্থানে এসে সমাপ্ত হয়।

ছাত্র/ছাত্রীরা গলায় প্লাকাড /ব্যানার ঝুলিয়ে আট দফা দাবী শ্লোগান আকারে তুলে ধরেন। প্রধানদাবী সমূহ হল অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে, শারদীয় দুর্গাপুজায় পাঁচদিন ছুটি করতে হবে, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করে প্রকৃত দোষীদের দ্রুতসময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে,ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও পুর্নবাসন ব্যবস্থা করতে হবে। এছাড়া আরও অন্যান্য দাবী বা শ্লোগান দেওয়া হয় সমাবেশে।

জানা যায় সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন ছাত্র পবিত্র কুমার মন্ডল, নবেন্দু কুমার মন্ডল,সজল কুমার মন্ডল,জয়ব্রত মন্ডল, গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী প্রমুখ।

ছবি- শ্যামনগরে সনাতনী ছাত্র/ছাত্রী যুব গণ জাগরণ মঞ্চ ও অভিভাবকবৃন্দের আয়োজনে সমাবেশ  ও বিক্ষোভমিছিল।



Tag
আরও খবর