কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত গাজীপুর (আটঘর) এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৃহস্পতিবার রাতে মোঃ আব্দুল্লাহ এর ভাড়াটিয়া বাড়ি থেকে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ শ্রীমঙ্গল উপজেলার গাজিপুর (আটঘর) এলাকার মৃত নূরুল হক এর ছেলে। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, উক্ত বিষয়ে মাদক আইনে ১টি মামলা রুজু হয়। উক্ত আসামীর নামে এর আগে আরো ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা যায়। 


এদিকে শুক্রবার (৫ মে) সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুঞ্জবন এলাকায় এক অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ ফারুক হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারকৃত আসামী ফারুক হোসেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার মোঃ আব্দুর রহমান এর ছেলে। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, উক্ত বিষয়ে মাদক আইনে ১টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বে আরো ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Tag
আরও খবর