কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদকসেবন রোধ করতে সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মসূচি অন্তর্ভুক্ত করা প্রয়োজন

তরুণদের মধ্যে মাদক নির্ভরশীলতার জন্য সচেতনতার অভাবকেই দায়ী, মাদকের ভয়াবহতা এবং বিজ্ঞান সম্মত চিকিৎসা সম্পর্কে আরও প্রচারণা প্রয়োজন।


২৮ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত টানা ৫ দিন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসা, সোনার পাড়া উচ্চ বিদ্যালয় ও নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় এবং উখিয়া উপজেলা পরিষদ হল রুমে পৃথক ভাবে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ” পরিবারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” শীর্ষক প্রশিক্ষণে এমন মন্তব্য করেন তরুন সমাজ ও বক্তারা।


‘ঢাকা আহছানিয়া মিশন-এর এনহানচিং দ্যা ক্যাপাসিটি অব দ্যা সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউস এমং দ্যা ইয়ুথ প্রজেক্ট এই আয়োজন করে। উক্ত সেশন গুলোতে প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল অংশীজনেরা (স্টেক হোল্ডার) অংশগ্রহণ করেন। “পরিবারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ” শীর্ষক প্রশিক্ষণ গুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। প্রশিক্ষণ গুলো মাদদ্রব্যসহ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।


বক্তারা বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে মাদক নির্ভরশীলতার সমস্যা মোকাবিলা করার জন্য, শিক্ষা, প্রতিরোধ এবং চিকিৎসা ব্যাবস্থাকে সমন্বিত করে বহুমুখী পদ্ধতি চালু করা প্রয়োজন। মাদক সম্পর্কিত শিক্ষা কার্যক্রম তরুণদের মাঝে মাদক সেবনের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো বুঝতে এবং সমবয়সীদের প্ররোচনায় মাদক গ্রহণ করা থেকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে সাহায্য করতে পারে। প্রতিরোধের প্রচেষ্টার মধ্যে মাদক বিক্রির বিরুদ্ধে কঠোর আইন এবং সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের তরুণদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার একটি গুরুতর সমস্যা যা সমাধানে সমাজের সকল স্থরের মানুষের সহযোগিতা প্রয়োজন।


ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক ইউএনওডিসি (ইউনাইটেড ন্যাসন্স অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম) এবং ডিএপিসি (ড্রাগ এন্ড এলকোহল প্রিভেনশন সেন্টার) এর সার্বিক সহয়তায় ‘এনহ্যানসিং দ্যা ক্যাপাসিটি অব সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউস এমাং দ্যা ইউথ্’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর শফিকুল ইসলাম জানান, দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ তরুণ। বিশাল এই জনগোষ্ঠীকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে তরুণ সমাজকেই সর্বাধিক ভূমিকা রাখতে হবে।


উল্লেখ্য,পরিবারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ৫ টি প্রোগ্রামে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০টি পরিবার অংশ গ্রহণ করেন। প্রতি পরিবারে থেকে ১ জন করে ইয়ুথ লিডার ও ২ জন করে পিতা-মাতা অংশ গ্রহণ করেন। এতে মোট ১২০ জন অংশগ্রহণকারী ছিলেন।

Tag
আরও খবর