কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ৯টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের সূচনা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।




আলোচনা সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা কৃষি অফিসার নিজাম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ছৈয়দ হোছাইন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া।




পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, কবিতা পাঠ ও চিত্রাংকন রচনায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ক্রেস্ট বিতরণ করা হয়।




এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, ডিএসবি উখিয়া জোন ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রুবেল আফ্রাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোক্তার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর