কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উখিয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ৩টি দোকান আগুনে পুড়ে ছাই।


রবিবার (১৭ মার্চ) দুপুর দেড় টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতুলি মার্কেটে ছৈয়দ আমিনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ৩টি দোকানে আগুনে পুড়ে যায়।


ফায়ার সার্ভিসের ধারণামতে প্রাথমিক ভাবে জানা গেছে, আগুনে ক্ষয়ক্ষতি অনুমান ৪৩০০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, সুত্রপাত হওয়ার সাথে সাথে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থায়ীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


ক্ষতিগ্রস্তরা হলেন, (১) তুলাতলী এলাকার হাফেজ আলী মিয়ার ছেলে ডাঃ ছালামত উল্লাহ (৩৮) এর ফার্মেসি দোকান দুই লক্ষ ৫০ হাজার টাকা, (২) চাকবৈঠা নতুন পাড়া এলাকার সামছু ফকিরের ছেলে ছৈয়দ আমিন (৩৫) এর মুদি দোকান এক লক্ষ ৭০ হাজার টাকা, ও (৩) আব্দুল হক (৪৫) এর পান দোকান এক লক্ষ টাকা সহ মোট চার লক্ষ ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।


উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইন্সপেক্টর শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে উখিয়ার তুলাতলী এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকানে আগুন লাগার সংবাদ প্রাপ্তি মাত্র ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


Tag
আরও খবর