গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

তাইওয়ানের রপ্তানিতে বড় ধাক্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 01:20:26 pm

চীনের সঙ্গে ‍উত্তেজনার মধ্যেই তাইওয়ানের রপ্তানি কমার খবর পাওয়া গেছে। মার্চে স্বায়ত্তশাসিত অঞ্চলটির রপ্তানি কমেছে পূর্বাভাসের চেয়ে বেশি। কারণ বিশ্বে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা দুর্বল রয়েছে। ধারণা করা হচ্ছে, বাণিজ্যনির্ভর অঞ্চলটির রপ্তানি আরও কমতে পারে। 


মঙ্গলবার (১১ এপ্রিল) তাইওয়ানের অর্থমন্ত্রণালয় জানায়, এক বছর আগের চেয়ে গত মাসে রপ্তানি কমেছে ১৯ দশমিক ১ শতাংশ। এর আগে ব্লুমবার্গের এক জরিপে জানানো হয়েছিল তাইওয়ানের রপ্তানি কমতে পারে ১৫ দশমিক ৪ শতাংশ। তাছাড়া ফেব্রুয়ারিতে স্ব-শাসিত অঞ্চলটির রপ্তানি কমে ১৭ দশমিক ১ শতাংশ।


প্রতিবেদনে বলা হয়, গত মাসে তাইওয়ানের আমদানি কমেছে ২০ দশমিক ১ শতাংশ, যা পূর্বাভাস ১১ দশমিক ৪ শতাংশ থেকে অনেক বেশি। তবে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে চার দশমিক দুই বিলিয়ন ডলার।


এ নিয়ে সাত মাসের মতো তাইওয়ানের রপ্তানিতে পতন দেখা গেলো। এর অন্যতম কারণ হলো বিশ্বজুড়ে সুদের উচ্চ হার, মূল্যস্ফীতি ও চলমান ব্যাংকিং ব্যবস্থায় সংকট। তবে ফেব্রুয়ারি ও মার্চে যে পতন দেখা গেছে, তা জানুয়ারির ২১ দশমিক ২ শতাংশ থেকে কম।


এদিকে তাইওয়ানের গুরুত্বপূর্ণ সব টার্গেটে হামলা ও দ্বীপটিকে ঘিরে ফেলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ান ঘিরে বেইজিংয়ের তিন দিনব্যাপী এ সামরিক মহড়া শেষ হয়েছে সোমবার। এটিকে তাইওয়ানিজদের জন্য কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে চীন। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে এই মহড়া চালিয়েছে তারা।


চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, এই মহড়ায় চীনা সামরিক বাহিনীর দূরপাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমানবাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরও অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

আরও খবর