ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

যে কারণে আজ কলা খাবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2022 09:59:31 am

ফাইল ছবি

◾ ফিচার ডেস্ক


প্রাকৃতিক পণ্য ফলে আছে শরীরকে ভালো রাখার পুষ্টিকর উপাদান। সুস্বাস্থ্য ও কর্মক্ষম থাকতে আমাদের অনেকেই ফলের ওপর পুরোপুরি নির্ভর করে। স্বাভাবতই প্রশ্ন আসে কোন ফল খেতে সবাই পছন্দ করে। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বলছে, সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফল টমেটো। এর পরই কলার চাহিদা বেশি। যারা কলা খেতে পছন্দ করেন দিনটি আজ তাদের।  


কলা এমন একটি ফল যা আমরা প্রায়ই খেয়ে থাকি। স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, সহজপ্রাপ্তি এবং দাম তুলনামূলক কম হওয়ায় এই ফলের কদর আছে সব শ্রেণি-পেশার মানুষের কাছে।


দারুণ ফল কলার গুরুত্ব সামনে আনতে আজকের দিনটি বিশেষভাবে পালিত হয় আমেরিকায়। ২৭ আগস্ট, ‘ন্যাশনাল বানানা লাভারস ডে’।


কলা যদি হয়ে থাকে আপনার প্রিয় ফল, দিনটি আপনার জন্যই। কলাপ্রিয় না হলেও ক্ষতি নেই। বছরের কখনো না কখনো অন্তত একটি দুটি হলেও তো কলা খান।



◾কলা নিয়ে যা জানা দরকার  :


কলা দারুণ একটি ফল, এতে দ্বিমতের কোনো সুযোগ নেই। এটি এমন একটি ফল যা সবকিছুর সঙ্গে সহজে মিশেও নিজের অবস্থান ধরে রেখে দারুণ কিছু তৈরি করতে পারে। এ ছাড়া কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, যা শরীরকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।


ঘুম থেকে উঠে নিস্তেজ সকালকে সতেজ করতে চাইলেই মর্নিং বুস্ট হিসেবে বানানা সেক হতে পারে দারুণ পানীয়। কয়েক চাচম প্রোটিন পাউডার, একটা কলা, কয়েকটা স্ট্রবেরি আর তৈরি হয়ে গেল সকালের সতেজতা।


এটি এমনই একটা ফল যা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয় না। কারণ, এর সব ধরনের কলা দিয়েই সুস্বাদু খাবার তৈরি করা যায়। নরম হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়ে তৈরি করা যেতে পারে বানানা ব্রেড।


তবে কলা সম্পর্কে আমরা যে বিষয়টি জানি না তা হলো, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের পূর্বপুরুষরা যে ধরনের কলা খেতেন আমরা তা খাই না। বিগত ১০০ বছরে কলার পূর্ববর্তী ধরন বদলে গেছে। তবে আমাদের ইতিহাসে একচেটিয়া সংস্কৃতির সবচেয়ে বড় উদাহরণ এ ফলটি।


কলাপ্রেমীরা এটাও নিশ্চয় জানেন কলার মধ্যে কোনো পোকা নেই। তার কারণ হলো, কলার ফলে রয়েছে সায়ানাইড নামক রাসায়নিক উপাদান। যা ফলটিতে পোকামাকড় হতে দেয় না।


এ ছাড়া ভিটামিন বি৬, ভিটামিন সি, পটাশিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান কলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। যা শরীরকে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করে।


◾কলাপ্রেমীরা যেভাবে উদযাপন করবেন দিনটি :


কলাপ্রেমীরা আজকের দিনটি উদযাপনে সারা দিনে কলা এবং কলা দিয়ে তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন। আজকের সকাল শুরু করতে পারেন একটি সুস্বাদু ও পুষ্টিকর কলা দিয়ে। যা আপনাকে সারা দিনের প্রয়োজনীয় পটাসিয়াম সরবরাহ করবে। দুপুরের খাবারের জন্য কলা দিয়ে তৈরি স্মুদিই যথেষ্ট। যা খেতেও দারুণ এবং ভারী খাবারের অভাব পূরণেও অদ্বিতীয়। রাতে মাখন দিয়ে কলা-রুটি স্লাইস হতে পারে মজাদার ডিনার। এরপর ডেজার্টের জন্য উপভোগ করতে পারেন বানানা ফসটার বা বানানা কেক।

আরও খবর