বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 12:58:22 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সেরা পারফরমারদের একজন আফিফ হোসেন। ধারাবাহিক পারফ্রম্যান্সের পুরস্কারই পেলেন এই বাঁহাতি ব্যাটার। এবারের এশিয়া কাপের দলে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকবেন আফিফ। এই সংস্করণে আগামী বিশ্বকাপ পর্যন্ত সাকিবের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। তখন অবশ্য সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এখন পর্যন্ত ৪৭ টি-টোয়েন্টি খেলেছেন। ১১৮.১০ স্ট্রাইক রেটে তাঁর রান ৬৯৮। অফ স্পিনে ১৬ ইনিংসে উইকেট নিয়েছেন ৮টি।


আফিফকে সহঅধিনায়ক করে এ নিয়ে দুই সংস্করণে এ দায়িত্ব দিল বিসিবি। এর আগে তিন সংস্করণেই বেশ লম্বা সময় সহ অধিনায়ক ছাড়াই চলেছে বাংলাদেশ। গত জুনে সাকিবকে টেস্ট অধিনায়ক করার সময় ওই সংস্করণে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। ওয়ানডেতে অবশ্য তামিম ইকবালের ডেপুটি নেই।


এশিয়া কাপে এখনো মাঠে নামেনি বাংলাদেশ। আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

১৬ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৯ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে