ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও সুদানে নতুন করে গোলাগুলি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 01:15:04 pm

সুদানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে দেশটির রাজধানী খার্তুমে নতুন করে গোলাগুলিতে ভেস্তে গেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। 


দেশটিতে লড়াই থামাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চাপের মুখে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের জেনারেলরা  এই যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছিলেন।


বলা হয়েছিল, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে (জিএমটি ১৬:০০) যুদ্ধবিরতি শুরু হবে এবং ২৪ ঘণ্টা পার হওয়ার পর যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না।


তবে, খার্তুমে তুমুল গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সেখানকার অধিবাসীরা। লড়াইয়ের কারণে দুর্ভোগে পড়া সাধারণ মানুষদের জন্য জরুরি পণ্য সরবরাহ ও চিকিৎসা সেবার ব্যবস্থা করার জন্য যুদ্ধবিরতি করতে রাজি হয়েছিলেন সুদানের দুই বিবাদমান পক্ষের জেনারেলরা।


খালিদ সাদ নামের এক অধিবাসী জানান, “সারাদিনই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে জঙ্গিবিমান মাথার ওপর চক্কর দেওয়ার শব্দ। তারা ২৪ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। কিন্তু তারপরও বিমান, গোলাগুলি, বোমা হামলা এখনও চলছে। তারা যা বলে সেকথায় কোনও শ্রদ্ধাও তাদের নেই।”


গত শনিবার থেকে সুদানের সামরিক বাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তুমুল লড়াই শুরু হয়েছে।


এ লড়াইয়ে মাত্র তিনদিনে ২০০ জন নিহত হয়েছে এবং ১৮শ’র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রাজধানী খার্তুমসহ আশেপাশের কয়েকটি নগরীতে বিমান হামলা, গোলা বর্ষণ এবং ছোট ছোট ভারি অস্ত্র নিয়ে তুমুল লড়াই চলছে।


সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই রাজধানী খার্তুমের দখল নেওয়ার দাবি করেছে। মঙ্গলবার সকালেও রাজধানী খার্তুম জুড়ে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া, আকাশে যুদ্ধবিমান উড়েছে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণও হয়েছে।


খার্তুমের পাশের নগরী ওমদুরমান এবং বাহরিতেও স্থানীয়রা আকাশ হামলার কথা জানিয়েছেন।


বিশেষত, সেনা সদরদপ্তরগুলোর কাছে লড়াই থামেনি। এই সদরদপ্তরগুলো নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর আশেপাশ ঘিরে আছে আবাসিক এলাকা।


অধিবাসীরা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থার মধ্যে খাবার এবং পানি সংকটে রয়েছে। মঙ্গলবার সকালের দিকে এক নারী খার্তুমের অধিবাসী এক নারী বিবিসি-কে বলেছিলেন,তার বাড়িতে পান করার মতো পানি আর নেই। কেবল একটাই বোতল আছে। সেটি তার দুবছরের বাচ্চার জন্য। লোকজন রোজা ভাঙার জন্যও পানি পাচ্ছে না বলে জানান তিনি।

আরও খবর

6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৪ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে