মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

দেবিদ্বারে চৌধুরী ফাউন্ডেশন’র ঈদ বস্ত্র পেলো ২ হাজার হতদরিদ্র পরিবার


‘অবহেলিত ও ভূমিহিন হত দরিদ্র অসহায় মানুষের পাশে চৌধুরী ফাউন্ডেশন, এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে ২ হাজার হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। 



চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাফরগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজ চৌধুরী ও সহ সভাপতি প্রবাসী কাশেম চৌধুরীর অর্থায়নে দীর্ঘদিন যাবত এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে, তারই ধারাকাহিকতায় বুধবার দুপুরে ২ হাজার নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।


এসময় চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজসেবক আলহাজ্ব সোবাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, জাতীয় সাংবাদিক সংস্থা দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি, এস আই সাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান’র সিএ আবদুল্লাহ আল মামুন হিরন।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফরগঞ্জ বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু তাহের, ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান, পৌর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জয় মাসুম, যুবলীগনেতা মোঃ কাউছার, মোঃ নজরুল ইসলাম, অত্র ফাউন্ডেশনের সদস্য মোসাঃ সোনিয়া চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোলমান চৌধুরী, হাকিম, রফিক ,ফয়সাল ও রুবেল প্রমুখ।


চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মফিজ চৌধুরী বলেন, সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষগুলোর মুখে একটু হাঁসি ফুটানোই চৌধুরী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। প্রতি বছরই আমরা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এচেষ্টা সবসময়ই অব্যাহত থাকবে।



আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২০৮ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে