প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

সৌদি আরবে আগামীকাল ঈদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 11:32:59 pm

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় দেশটির চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।


আরবনিউজ এবং গালফনিউজ তাদের প্রতিবেদনের এতথ্য জানিয়েছে।


গালফনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।


সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে চাঁদ দেখা কমিটি শুক্রবার বৈঠক ডেকেছে।


এ দিন বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।


এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সিংগাপুর ও জাপানে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে আগামী শনিবার।


বৃহস্পতিবার দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এই সাত দেশেই রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবেই শনিবার হবে শাওয়াল মাসের প্রথম দিন।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে