সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্সেনালকে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করে ফেললো ম্যানসিটি!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:52:54 pm

লিগের প্রায় পুরোটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা হচ্ছে না আর্সেনালের! প্রায় নিজ হাতেই শিরোপা জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছে তারা। সর্বশেষ বুধবার রাতে প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর কার্যত শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে গানারদের।


কেভিন ডি ব্রুইন করেছেন জোড়া গোল। ম্যানসিটির হয়ে বাকি দুই গোল করেছেন জন স্টোনস এবং আর্লিং হালান্ড। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেছেন রব হোল্ডিং।


ম্যানসিটির বিপক্ষে মাঠে নামার আগেই টানা তিন ম্যাচ ড্র করেছিলো আর্সেনাল। তিন ম্যাচ থেকে মূল্যবান ৬ পয়েন্ট হারিয়ে এমনিতেই পেছনে পড়ার শঙ্কা ঘিরে বসে গানারদের। এমন পরিস্থিতিতে শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ম্যানসিটির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প খোলা ছিল না আর্সেনালের সামনে।


কিন্তু ঘরের মাঠে মাইকেল আর্তেতার শিষ্যদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ম্যানসিটি। এই জয়ের পর ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এখনও দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো আর্সেনাল। ম্যানসিটি এখনও আর্সেনালের চেয়ে খেলেছে দুই ম্যাচ কম। এই দুই ম্যাচের গ্যাপ পূরণ করতে পারলে সিটিই উঠে যাবে শীর্ষে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৮ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে