ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

আয়ে ঘুরে দাঁড়াচ্ছে ফেসবুক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 03:36:20 pm

মন্দার পর আয়ের দিক থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করছে ফেসবুক। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় বেড়েছে তিন শতাংশ।


কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাসে গড়ে তিন বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন এর অন্তত একটি অ্যাপ ব্যবহার করেছে, যা গত বছরের মার্চের চেয়ে পাঁচ শতাংশ বেশি।


তাছাড়া কোম্পানির শেয়ার বেড়েছে ১০ শতাংশের বেশি। সম্প্রতি ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এর মধ্যে অন্যতম ছিল কর্মী ছাঁটাই।


মূলত টিকটকের সঙ্গে প্রতিযোগিতা, অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন ও বিজ্ঞাপন কমে যাওয়ার ফলে গত বছর কোম্পানিটির আয় কমে যায়।


মেটা জানিয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে তাদের আয় হয়েছে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। একই সময়ে লাভ হয়েছে ৫ দশমিক সাত বিলিয়ন ডলার।


এদিকে বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপন সীমিত করা হয়েছে। বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুলের পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িকভাবে তারা সেবা দিতে পারছে না। কারণ মেটা প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তাদের বিজ্ঞাপনী স্পেস সীমিত করেছে।


গ্রাহকদের পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল জানায়, বিশ্ববাজারে ডলার সংকট এবং রেমিট্যান্স সংক্রান্ত নানা জটিলতার কারণে তারা আপাতত বিজ্ঞাপন নেওয়া বন্ধ রেখেছে।

আরও খবর




6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১৩ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৭ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে