নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

বন্ধ হচ্ছে ৩১৯ বছরের পত্রিকার প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-04-2023 04:38:46 pm

উইনার জেইতুং, বিশ্বের অন্যতম পুরনো একটি সংবাদপত্র। এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ অস্ট্রিয়া থেকে প্রকাশিত হয়। এবার বন্ধ হতে যাচ্ছে ৩১৯ বছর বয়সের এই পত্রিকাটির প্রিন্ট সংস্করণ।



গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অস্ট্রিয়ার পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও পত্রিকাটি সম্পূর্ণ অনলাইনে চলবে। 


পার্লামেন্টের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রীয় সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে। 


১৭০৩ সালে উইনারিস্খিস ডায়ারিয়াম নামে সংবাদপত্রটির প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে এর নাম বদলে রাখা হয় উইনার জেইতুং। বেসরকারি পত্রিকাটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ জাতীয়করণ করেন।পার্লামেন্টের তৃতীয় সভাপতি নরবার্ট হোফার জানিয়েছেন, পার্লামেন্টে পত্রিকাটি বন্ধের প্রস্তাব ‘সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে গৃহীত হয়েছে। ’


তবে ১ জুলাই থেকে প্রাথমিকভাবে এটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রাপ্ত তহবিলের ওপর নির্ভর করে প্রতি বছর এর ন্যূনতম ১০টি মুদ্রণ প্রকাশনা বজায় রাখা হবে।


ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স জানিয়েছে, ২০০৪ সালে দ্য উইনার জেইতুংকে বিদ্যমান সবচেয়ে প্রাচীন পত্রিকাগুলোর একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সূত্র: ওয়াশিংটন টাইমস

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৬ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে