শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ইবির আমওয়ালা ভাইয়ের গল্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-05-2023 08:54:19 am

ছাত্র অবস্থায় পরিবারের হাল ধরতে পারছি। এতে করে বাবা- মায়ের কষ্ট লাঘব করতে পেরেছি এটার চাইতে সুখের আর কি হতে পারে। © ফাইল ছবি



◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক : আমি নাঈমুর রহমান। নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিম্নমধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা। অভাব অনটনের মাঝে বেড়ে গ্রামবাংলায় কেঁটেছে ছোটবেলা। পরিবারে কোনো শিক্ষিত মানুষ নেই, তাই মা-বাবা খুব করে চাইতো আমি যেন সুশিক্ষায় শিক্ষিত হই।  


বহু চড়াই উৎরাই পেরিয়ে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হই। 'পাছে লোকে কিছু বলে' এ কথার মর্মার্থ যেন নিত্যদিনের সঙ্গী ছিল। নানান কটূক্তি শুনতে হয়েছিল বরাবরই। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিলো। ছোটবেলায় যেখানে বেড়ে ওঠা, সে অঞ্চল পেরিয়ে নতুন জায়গা, নতুন মানুষের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার গল্প ভীড় করতে লাগলো। সব বাঁধা-বিপত্তি পেরিয়ে বন্ধু-বান্ধব, ছোট ভাই, বড় ভাই এর ভালোবাসায় বেশ ভালোই সময় কাঁটছে।  


নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বলে ছোট থেকেই দেখতাম পরিবারে অভাব অনটন, টানাপোড়া লেগেই থাকতো। তাই সব সময় কিছু করার তাগিদ অনুভব করতাম। করোনার সময়ের কথা। হঠাৎ এক বন্ধু ঢাকা থেকে ফোন করে জানতে চাইলো, 'আমাদের এলাকায় ভালো আম পাওয়া যায় কি না? 'আমি বললাম 'হ্যাঁ' পাওয়া যায়। কুরিয়ার করে পাঠিয়েও দিলাম। তখনই মাথায় এলো আমার বন্ধুর মতো অনেকেই হয়তো এমন ফরমালিন মুক্ত আম খুঁজছে, আমার এলাকায় তো আমের প্রচুর ফলন আমি চাইলেই এটাকে ব্যাবসায়ে রুপান্তর করতে পারি এভাবেই শুরু হয় আমার 'আমওয়ালা' ভাই হয়ে ওঠার গল্প।


পরিবারে কোনো শিক্ষিত মানুষ নেই, তাই মা-বাবা খুব করে চাইতো আমি যেন সুশিক্ষায় শিক্ষিত হই। © ফাইল ছবি  


ছাত্র অবস্থায় পরিবারের হাল ধরতে পারছি। এতে করে বাবা- মায়ের কষ্ট লাঘব করতে পেরেছি এটার চাইতে সুখের আর কি হতে পারে। কিন্তু, অসুবিধা হল মানুষ জনের বিভিন্ন রকম ঠাট্টা-বিদ্রুপ কথাবার্তা। সবচেয়ে বেশি শুনতে হয়- 'বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন আম ব্যবসা করবে?'


তবে আমি মনে করি, 'ছাত্র অবস্থায় যেকোনো কাজ শুরু করা উচিত।' এ সময়টাতে মানুষের রিস্ক নেওয়ার সক্ষমতা এবং দূরদর্শিতা চিন্তা করার ক্ষমতা বাড়িয়ে তোলে। লেখাপড়া করে অর্জিত জ্ঞান এখানে প্রয়োগ করার সুযোগ রয়েছে, নেটওয়ার্ক বাড়ানোর সুযোগ রয়েছে। উদ্যোক্তা হলেই যে মানুষ সফল হবে এমন কিছু না কিন্তু এটার মাধ্যমে অর্জিত শিক্ষা পরবর্তী জীবনে খুব কাজে দিবে বলে আমার মনে হয় এবং আমার বিশ্বাস এটা সাহস যোগাবে ভবিষ্যতে বড় কোন কিছু করার।


• দেশ/খায়রুজ্জামান খান সানি

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে