মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

এটাস্ট বাথরুমে ওযুর বা যেকোনো মাসনূন দোয়া পড়া যাবে কি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2022 02:35:38 am

মুফতী উসমান গণী নোমানী

◾প্রশ্ন : হুজুর, আমার জানার বিষয় হলো, বর্তমানে প্রচলিত এটাস্ট বাথরুম আছে অর্থাৎ একপাশে গোসলখানা অন্য পাশে টয়লেট। আবার অনেক বাথরুমের ভেতর বেসিন থাকে। তো বাথরুমের ভেতর গোসল করার জায়গায় বা বেসিনে ওযু করলে ওযু করার দোয়া বা যেকোনো দোয়া পড়া যাবে কিনা? জানালে উপকৃত হবো। 

 - গোলাম রাব্বানী । সাভার



▪️উত্তর: (সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য) প্রশ্নোল্লিখিত এটাস্ট বাথরুম, যার এক পাশে গোসলখানা অপর পাশে টয়লেট এরকম বাথরুমে ওযু করার দোয়া বা যে কোন দোয়া পড়া যাবে না। তবে যদি প্রচলিত এটাস্ট বাথরুমের ভেতর গোসল করার জায়গা এবং টয়লেট করার জায়গার মাঝখানে কোন ধরনের পর্দা থাকে; চাই সেটা কাপড় দিয়ে হোক কিংবা গ্লাস দিয়ে হোক। অথবা টয়লেট গোসলখানা থেকে অনেকটা উঁচুতে থাকে ও গোসলখানায় সাধারণত টয়লেটের ময়লা বা দুর্গন্ধ আসে না এরকম পার্থক্য থাকে এবং বাথরুম প্রশস্ত হয়, এমতাবস্থায় ওযু করার দোয়া বা অন্য কোন মাসনূন দোয়া আস্তে-আস্তে পড়া যাবে। কিন্তু এক্ষেত্রে গোসলখানা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। 


উপরোক্ত পদ্ধতি না হলে বাথরুমে প্রবেশ করার আগে প্রবেশ করার দোয়া এবং বের হওয়ার পর বের হওয়ার মাসনূন দোয়াগুলো পড়ে নিবে। (আল্লাহ তাআলা সবচে' ভালো জানেন)


▪️সূত্র: (আহসানুল ফতোয়া-২/৩৭,৩৮) (ফতোয়ায়ে উসমানী-১/৩১৪) (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত-৩/৫৬,৫৫) (ফতোয়ায়ে শামী- ১/১৫৬) (



◾ সমাধানে- মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর, সাভার , ঢাকা।



◾প্রিয় পাঠক, আপনার দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়ক যত মাসলা মাসায়েল রয়েছে তা জানতে এবং সমাধানের জন্য যেকোনো প্রশ্ন করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়- 

osmangoninomani@gmail.com

আরও খবর