ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ববিতে প্রশ্নপত্র নিয়ে নেতিবাচক উপস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন



বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নেতিবাচক উপস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন ববির সাধারণ শিক্ষার্থীরা। 


আজ বুধবার (১৪ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটি হয়।


গত ৮ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান সোহাগ হিসাববিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ স্টাডিজ কোর্সের মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্র করেন। প্রশ্নপত্রের ২ নম্বর প্রশ্নে তিনি ''শয়তান আমার দেহ পাবি মন পাবি না,শয়তান আমার দেহ পাবি চিন্তা পাবি না ' উক্তিটিকে ব্রিটিশ হেজিমনির আলোকে ব্যাখ্যা করতে বলেছিলেন। যা সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ব্যাপক আলোচনা -সমালোচনা হয়।


সেই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে।তার পরিপ্রেক্ষিতে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।।শিক্ষার্থীদের দাবি এই প্রশ্নপত্রের সাথে পঠিতব্য বিষয়ের মিল রয়েছে। কয়েকটি ফেসবুক পেইজে এবং বেশকিছু গণমাধ্যমে এর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। 


এসময় শিক্ষার্থীরা "বিশ্ববিদ্যালয় হোক মুক্ত চেতনার জায়গা"," বিশ্ববিদ্যালয় হোক মুক্ত চেতনার জায়গা ", " শিক্ষকদের অপমান মানি না,মানব না", "হেজিমনি প্রশ্নের অপ্রাসঙ্গিকতা কোথায়? অজ্ঞ সমালোচনাকারীদের জবাব চাই" ইত্যাদি লেখা বেশকিছু প্লাকর্ড হাতে দাড়িয়ে থাকেন।


প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি শেখ আরিফ বলেন,হেজিমনি নিয়ে করা পরীক্ষার প্রশ্নটি পঠিতব্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। স্যার মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে সৃজনশীলতার চর্চা করেছেন যা প্রশ্নে স্পষ্টত প্রতীয়মান হয়েছে। কিন্তু ফেসবুকের কিছু পেজ এবং গণমাধ্যমর আংশিক প্রশ্নপত্র নিয়ে বিষয়টাকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা একজন শিক্ষকের জন্য বিড়ম্বনার ও অপ্রত্যাশিত বিষয়। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Tag
আরও খবর