জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইউএনও'র বিদায় বেলায় কাঁদলেন দিনমজুর


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের বিদায় বেলা ইউএনওকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন ইসমাইল হোসেন (৬৩) নামের এক দিনমজুর। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ছলছল চোখে তাকিয়ে রইলেন। 


আজ সোমবার (৩১ জুলাই) এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেসে বেড়াচ্ছে। ইউএনওকে বুকে জড়িয়ে কান্না করা বৃদ্ধের বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের খামার টারী চন্দ্রখানা গ্রামে। পেশায় তিনি একজন দিনমজুর বলে জানা গেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস ২০২১ সালের ২৫ এপ্রিল ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ ২ বছর ৩ মাস উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২২-২০২৩ অর্থবছরে নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এবং কুড়িগ্রাম জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন কর্মকর্তা হন।


এছাড়াও উপজেলার সব শ্রেণীপেশার মানুষের পাশে দাঁড়াতেন তিনি। আজ সোমবার এই কর্মকর্তার শেষ কর্মদিবস। তাহার পরবর্তী কর্মস্থল পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়াও তার বিদায়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন অফিস,সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা, ছাড়াও সব শ্রেণীপেশার মানুষ বিদায় জানান। 


বৃদ্ধ দিনমজুর ইসমাইল হোসেন বলেন, স্যার খুব ভালো মানুষ। স্যার সরকারি সব ধরনের সুযোগ সুবিধা আমাকে দিয়েছে। অনেক সাহায্যও করেছে আমার পরিবারকে। আমি যখন তখন স্যারের রুমে যেতাম। স্যার এখান থেকে চলে যাবে শুনে আসছি। স্যারকে দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমি স্যারকে আমার বুকে জড়িয়ে ধরেছি কেঁদেছি, স্যারও আমাকে ধরেছে। আল্লাহ পাক যেন স্যারকে সবসময় ভালো রাখে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, আমি এই উপজেলায় দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছি। এই উপজেলার জন্য সবসময় শুভকামনা থাকবে। যাতে এ উপজেলা আরও এগিয়ে যায়। ফুলবাড়ীর মানুষ যেন আরও বেশি বেশি সরকারি সেবা পায় এই প্রত্যাশায়। 


আরও খবর