নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে টাইগাররা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-09-2023 11:50:36 am

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নানা নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গেল টাইগাররা।


বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভারতের আসামের গুয়াহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে যাত্রা করে সাকিব আল হাসানের দল।


দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেয় ভারতগামী স্কোয়াডের সদস্যরা। দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।


এদিকে, দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছ্বল সাকিবকেই দেখা গেছে। শরীফুল-মিরাজদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় টাইগার অধিনায়ককে। দলের কোচিং স্টাফসহ অন্যরাও ছিলেন এ সময়। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।


ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আরও দুদিন পর, ৭ অক্টোবর। ধর্মশালায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। একই মাঠে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান ও তানজিম হাসান সাকিব।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে