‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বিশ্বকাপে জয় দিয়ে শুরু টাইগারদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2023 10:18:03 am

আফগানিস্তানকে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শান্ত-মিরাজের অনবদ্য জুটিতে ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগার বাহিনী।


১৫৭ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ২৭ রানে ফেরেন লিটন দাস। এরপর জুটি বাধেন একসঙ্গে বেড়ে ওঠা শান্ত ও মিরাজ। রানের চাকা সচল রেখে ৯৭ রানের জুটি গড়েন এই দুজন। ১২৪ রানের মাথায় মিরাজ ফিরলে ভাঙে এ জুটি। এরপর মাঠে নামেন সাকিব। জয় থেকে যখন ১১ রান দূরে অর্থাৎ ১৪৬ রানের মাথায় আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে ফেরেন সাকিব। তবে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৫৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শান্ত। 


এর আগে, শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয়ে গেছে আফগানিস্তান। 


অবশ্য রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দারুণ ওপেনিং জুটি ভয় দেখাচ্ছিল বাংলাদেশকে। তবে সময় যত গড়িয়েছে, তত ইনিংসের লাগাম নিজেদের দিকে টেনেছে বাংলাদেশ। ৪৭ রানের ওপেনিং জুটি ও ২ উইকেট হারানোর আগে ৮৩ রান করা আফগানিস্তান ৪ উইকেট হারায় ১১২ রানের মধ্যে। 


৪৭ রানের মাথায় এদিন নিজের দ্বিতীয় ওভারে এসে বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেট রহমত শাহকে নিয়ে ভালোই আগাচ্ছিলেন আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। তবে ৮৩ রানের মাথায় আবারও সাকিবের আঘাত। সেই একই টপ এজ হয়ে ফেরেন রহমত। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও। 


২৫তম ওভারের চতুর্থ বলে দলীয় ১১২ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে তাওহীদ হৃদয়কে ক্যাচ দেন তিনি। তবে বাংলাদেশ তাদের কাঙ্খিত উইকেট পায় তার পরের ওভারে। মোস্তাফিজের বলে তানজিদকে ক্যাচ দিয়ে ফেরেন রাহমানুল্লাহ। ৬২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন তিনি। 


৪ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানদের এরপর আর কোমর সোজা করে দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলাররা। ১২২ রানের মাথায় নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূরণ করেন সাকিব। রশিদ খান যখন উইকেটে সেট হয়ে যাচ্ছিলেন তখনই আবার মিরাজের আঘাত। সরাসরি বোল্ড করেন রশিদকে। দলের সঙ্গে আর ৬ রান যোগ করতেই দারুণ গতিতে রান তুলতে থাকা আজমাতুল্লাহ ওমারজাইকে ফেরান শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ৭৬ বল বাকি থাকতেই ১৫৬ রানে অলআউট হয় আফগানরা।


বাংলাদেশের হয়ে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব। ৯ ওভারে ৩ মেডেনসহ মাত্র ২৫ রান দিয়ে মূল্যবান ৩ উইকেট নিয়েছেন মিরাজ। ২টি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে