সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কবিতা - আগামীর পৃথিবী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2023 03:45:16 am

© ফাইল ছবি


কামান, গোলাবারুদের গন্ধ ছড়িয়ে পড়ছে

ক্রমে দেশ থেকে দেশে,

অস্ত্রের ঝনঝনানি, সাম্রাজ্যবাদের চোখ রাঙানি

চলছে সাধু বেশে।


বৃদ্ধ, যুবক, নারী, শিশু থাকছে না কেউ বাকি,

প্রান্তর হয়ে উঠেছে রক্তাক্ত, আকাশ জুড়ে শকুনের ডাকাডাকি।

মানবতা নিয়ে তৎপর কেউ করছে ব্যস্ত ছুটাছুটি

এদেশ ওদেশ জুড়ে।


মধ্যপন্থীরা দিশেহারা বিবেকের তাড়নায়

কুলুপ এটেছে, কিছু বলছে না মুখ ফুঁড়ে।

মোড়ল হয়ে বসে আছে কেউ অস্ত্রবাজি করে,

গিয়েছে শতাব্দির সিংহ পুরুষ বনে,

নিজের প্রয়োজনে হাক ডাক ছেড়ে বাদিয়ে দিচ্ছে

যুদ্ধ অশান্তি জনমনে।


মানুষের জন্মই মানুষ মারার জন্য; বেঁচে থাকা যুদ্ধ করে,

ছোট্ট শিশুটিও আজ জানে না সে কেন যাচ্ছে মরে।

কুকুর, বাঘে ভয় নেই, জমদূত যখন খোদই মানুষ;

জীবন; সে তো খেলনা নয় জেনেও বিলিয়ে দিচ্ছে নিরঙ্কুশ।


আজ বেঁচে থাকার জন্য যেমন— নিত্য প্রয়োজন অন্ন, বাসগৃহ, বস্ত্র,

তেমনি প্রয়োজন রণ কৌশল শেখা, চালানো অত্যাধুনিক অস্ত্র।

অসহায় মানুষের ঠাই কোথায়, কোথায় বাঁচার অধিকার?

শোনে না কেউ তাদের রোনাজারী, বাঁচার— ‘আকুতি আবদার।’


তাই আগামীর পৃথিবী হবে— কৌশল শেখা শুধুমাত্র

মানুষে মানুষ বধ করণের,

বেলিস্টিক ক্ষেপনাস্ত্র, হাইপারসোনিক মিশাইল, ড্রোন,

রকেট আর শক্তিমত্তা প্রদর্শনের।


••••••

লেখক: কবি মোঃ সুমন মিয়া

আরও খবর
deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

১০ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩৪ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩৮ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৭৫ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে