দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ইংল্যান্ড-পাকিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকেও হারাল আফগানরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-10-2023 05:36:00 pm

© সংগৃহীত ছবি

বিশ্বকাপের চলতি আসরে এই তিন চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।


সোমবার শ্রীলংকাকে ২৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট করে আফগানরা। টার্গেট তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।


দলের জয়ে ৬৩ বলে ৬টি চার আর ৩ ছক্কায় ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। ৭৪ বলে দুটি চার আর এক ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৭৪ বলে ৭টি চারের সাহায্যে ৬২ রান করেন রহমত শাহ। ৫৭ বলে ৩৯ রান করেন ইব্রাহিম জাদরান।


সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কার সঙ্গে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়ে ফেরেন দিমুথ করুনারত্নে (১৫)।


এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুমাল মেন্ডিসের সঙ্গে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। ৬০ বলে পাঁচ বাউন্ডারিতে ৪৬ রান করে ফিফটির পথেই ছিলেন; কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকারে পরিণত হন পাথুম নিশাঙ্কা।


নিশাঙ্কার বিদায়ে ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলংকা। টানা চার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১, নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ আর ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নিশাঙ্কা। আজ আউট হলেন ৪৬ রানে।


নিশাঙ্কা আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ৭৫ বলে ৫০ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। এই জুটির কল্যাণে দুই উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৩৪ রান। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে শ্রীলংকা হারায় এই দুই ব্যাটসম্যানকে। ৫০ বলে ৩৯ আর ৪০ বলে ৩৬ রান করে ফেরেন মেন্ডিস ও সামারাবিক্রমা।


৩৫.৫ ওভারে শ্রীলংকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৭ রান। এরপর মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয় শ্রীলংকা। শেষ দিকে ৩১ বলে ২৯ রান করেন পেসার মাহিশ থিকসানা। ২৬ বলে ২৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২২ রান করেন চারিথ আসালঙ্কা।


আফগানিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ৩৪ রানে ৪ উইকেট নেন ফজলহক ফারুকি। ১০ ওভারে মাত্র ৩৮ রানে ২ উইকেট নেন স্পিনার মুজিব উর রহমান।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে