ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন সাংবাদিক জয়নাল আবেদীন

ছবি-দেশচিত্র

গ্রাম বাংলার অপরূপ খুব কাছে দেখা। গ্রামের মানুষের নিত্য সমস্যা সম্ভাবনা প্রতিনিয়ত বিবেককে তাড়া করে। বন, বনানী, নদী-নালা, খাল-বিল সুবিধা বঞ্চিত মানুষের নানা চালচিত্র তাড়িত করে। বনের প্রকৃতি পরিবেশের বিরূপ প্রভাবে ভাবিয়ে তোলে। লাল মাটির মধুপুর গড়ের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি, ভুয়াপুর, গোপালপুরের গারো কোচ ও চরের অবহেলিত মানুষের সুখ দুঃখের কথা তোলে ধরতে নিরন্তর যার প্রচেষ্টা। রাত দিন পায়ে হেঁটে বাই সাইকেলে ঘুরে বেড়াতেন গ্রাম থেকে গ্রামে। বন থেকে চরাঞ্চলে ছুটে চলা । সময়ে অসময়ে কুড়িয়ে আনা তথ্য গুলো রাতভর সজ্জিত করে ছাপাতেন তার কর্মরত পত্রিকায়। তিনি হলেন ইত্তেফাকের টাঙ্গাইলের গোপালপুরের সংবাদদাতা জয়নাল আবেদীন। 


মাথা ভর্তি সাদা সাদা চুলগুলো মেহদী পাতার রঙে রাঙানো। এলোমেলো লম্বা রঙিন চুলের ফোয়ারা বাতাসের প্রতিকুলে উড়ে। পোষাকে কাজে কর্মে যেন আপাদমস্তক এক সংবাদকর্মী। যাকে সবাই এক নামে চিনেন। তিনি একজন প্রবীন গ্রামীণ সাংবাদিক। উত্তর টাঙ্গাইলে তিনি এক অনন্য সংবাদকর্মী। 


তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের দৈনিক আজাদ পত্রিকা দিয়ে তার সাংবাদিকতা শুরু। ছাত্র জীবন শেষে তিনি ১৯৮২ সালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সংবাদদাতা ইত্তেফাকে লেখা লেখির মাধ্যম গ্রামীণ সাংবাদিকতা শুরু করেন। ইত্তেফাকে তিনি তোলে ধরতে শুরু করেন এ অঞ্চলে মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগ নানা সমস্যা সম্ভাবনার কথা। ইতিহাসখ্যাত মধুপুর শালবনের নানা বিষয় তোলে ধরেন তার কলমের লিখুনিতে। বন ধ্বংসের নানা তথ্য সমৃদ্ধ লেখা তা পত্রিকায় ফলাও করে স্থান করে নেয়। এভাবে বছরের পর বছর বন, বনবাসী মানুষদের বিভিন্ন বিষয়ে লিখে যান। আশি- নব্বইর দশকে মধুপুর শালবন ধ্বংস যখন চরম পর্যায়ে গিলে ছিল, সে সময় তিনি ইত্তেফাকে সিরিজ প্রতিবেদন করেন। তার প্রতিবেদনের কারণে তৎকালিন বনমন্ত্রী মধুপুরে আসেন। সরজমিন বন পরিদর্শন করে গিয়ে বন আইন পরিবর্তন করেন বলে জানা যায়। তিনি চার দশকে গড়ে তোলেছেন তার সাংবাদিকতার বিশাল ভান্ডার। গড়ে তোলেছেন উত্তর টাঙ্গাইলে কয়েকটি প্রেসক্লাব। করেছেন গ্রামীণ সাংবাদিকদের সংগঠন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম। গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের ময়মনসিংহ প্রেসক্লাব তাকে "ময়মনসিংহ প্রেসক্লাব পদক "প্রদান করেছে। 


এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মাননা পেয়ে ছিলেন তিনি। 




সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতির ধারক ময়মনসিংহ প্রেসক্লাব এবারো কৃতি ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব পদক ও সম্মাননা প্রদান করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পদক ও সম্মাননা দেয়া হয়। সাংবাদিকতা, সাহিত্য এবং কৃষি শিক্ষা ও গবেষণায় ১৩ জনকে এ পদক দেয়া হয়। সাংবাদিকতায় ৮ জন, সাহিত্যে ৪ জন এবং কৃষি শিক্ষায় ১জন এ পদক পান। সাহিত্যে দেশের অন্যতম সেরা লেখক মুহাম্মদ জাফর ইকবাল এ পদক পান। আর সাংবাদিকতায় যারা পদক পান তাদের অন্যতম হলেন দৈনিক ইত্তেফাকের আঞ্চলিক সংবাদদাতা( টাঙ্গাইলের গোপালপুর, মধুপর ও ধনবাড়ী উপজেলা) জয়নাল আবেদীন। এ অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক দৈনিক ইত্তেকাজে কাজ করছেন প্রায় সাড়ে চারদশক ধরে। তিনি উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি। গোপালপুর বার্তা ২৪ ডট কমের এডিটর। সাংবাদিক হিসাবে আরো যারা পদক পান তারা হলেন ময়নসিংহ জেলার অধ্যাপক আঃ রাজ্জাক, মোশারফ হোসেন, এ এইচএম মোতালেব, এমএস দোহা,আনোয়ারুল হাসান রুমী এবং মরনোত্তর বাদল আচার্য ও মেজবাহ উদ্দিন হেলাল। সাহিত্যে আবদুল্লাহ জাহিদ, আউয়াল চৌধুরী ও মাহবুব হাসান।কৃষিশক্ষা ও গবেষণায় ড. ইয়াহিয়া মাহমুদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এবং ময়মনসিংহের জেলাপ্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, পদক উপ-কমিটির আহ্বায়ক মীর গোলাম মোস্তফা। 

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে