ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সড়ক দুর্ঘটনার ববি শিক্ষার্থী সহ আহত ১০


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বেলা ১২ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত সকলে বর্তমানে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 


প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসানের সরকারি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিসান - আরিয়ান পরিবহন নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 


এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম জানান, সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে বরিশাল - পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।খবর পাওয়া মাত্রই আমি সেখানে উপস্থিত হই।দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তার পরিবারের দুজন সদস্য এবং বাসে আরোহী আমাদের এক শিক্ষার্থী সহ আরো সাত - আটজন আহত হয়।বন্দর থানার ওসি এম আর মুকুলের সহযোগিতায় আমরা আহতদের উদ্বার করে হাসপাতালে পাঠিয়েছি। 


বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন তানভীর কায়সার বলেন, দূর্ঘটনায় আহত আমাদের শিক্ষার্থী ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত রয়েছেন। তার নাম তাবাসসুম ইসলাম। নগরীর রূপাতলী থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে সে বাসের আরোহী হয়।প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসক অন্য আহতদের সঙ্গে  তাকেও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

Tag
আরও খবর