দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে ডাক্তারের খৎনায় শিশু তাজবীরের মুমূর্ষু অবস্থা

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিজয় কুমার দে’র অনুপস্থিতে শিক্ষানবিশ উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে আল নাহিয়ান তাজবীর (০৮) এর খৎনা করার সময় লিঙ্গের মাথার অংশ কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে। শিশুটির আত্মচিৎকারে তার পিতা মোঃ আলমগীর হোসেন দ্রুত অপারেশন রুমে ঢুকে দেখতে পান তার সন্তানের রক্তাক্ত অবস্থায় কেবিনের বেড ভিজে যায়। এসময় শিক্ষানবিশ উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকসহ সহযোগি ২জন পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালে উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু নাছের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিমকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক শিশু আল—নাহিয়ান তাজবীরকে হাসপাতালের ৩য় তলার মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসার ব্যবস্থা করেন।


এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সেলিম বলেন, সৌরভ ভৌমিক সিভিল সার্জনের অনুমতি প্রাপ্ত শিক্ষানবিশ উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জরুরী বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি আরও বলেন, এসময় জরুরী বিভাগে কর্মরত ছিলেন, উপ—সহকারী মেডিকেল অফিসার বিজয় কুমার দে। তার অনুপস্থিতে শিক্ষানবিশ উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে খৎনা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়। সেলিম বলেন, পুরো ব্যাপারটা সিভিল সার্জনকে জানিয়েছি। সিভিল সার্জন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।


এ ব্যাপারে শিশুটির পিতা আলমগীর হোসেন বলেন, তাদের জিজ্ঞেস করলাম ডাক্তার কোথায়? তারা বলে ডাক্তার লাগবে না আমরা পারব।  আমার ছেলেকে গরুর মত তড়িঘড়ি করে খৎনা করতে গিয়ে তার লিঙ্গের মাথা কেটে ফেলে। এতে রক্তে পুরো বেড ভেসে যায়। পরে আমি তাদেরকে ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ ৩জনই পালিয়ে যায়। পরে ডাক্তার এসে আমার ছেলেকে ৩য় তলায় ভর্তি করে। আমার ছেলের অবস্থা আশংকাজনক। আমি এদের বিচার চাই।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৯ মিনিট আগে