রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

ব্রাহ্ম স্কুল আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কী ভাবছেন শিক্ষার্থীরা ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 05:37:49 pm

ফাইল ছবি


মোহাম্মদ ইয়াছিন ইসলাম 


১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপই আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই বিদ্যাপীঠের নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এই সময় এটিই ছিল ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জগন্নাথ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম বন্ধ করে ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়। তৎকালীন জগন্নাথ কলেজের ডিগ্রির শিক্ষক, শিক্ষার্থী, গ্রন্থাগারের বই পুস্তক ও জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সাজাতে তৎকালীন জগন্নাথ কলেজ গ্রন্থাগারের ৫০ ভাগ বই দান করা হয়। ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মাধ্যমে এটি পরিপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে আগামী ২০ অক্টোবর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তাই নবীন শিক্ষার্থীদের অনুভূতি তুলে ধরেছেন

 ••• মোহাম্মদ ইয়াছিন ইসলাম-



শিক্ষার্থী হিসেবে গর্বিত আমি


সাফল্যের ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরের পদার্পণ করতে যাচ্ছে প্রাণের বিদ্যাপীঠ যাবে সেই সাথে ১৬৫ বছরের পদার্পণ করছে ঐতিহ্যবাহী এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জবির একজন শিক্ষার্থী হিসেবে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যদিও শোনা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এ বছর একটু সাদামাটা ভাবেই উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। তবুও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিবস উদযাপনের অনুভূতিটা সত্যিই অসাধারণ। চারুকলা চিত্রকর আর আলোকসজ্জা উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। শাড়ি পাঞ্জাবির মেলার হারিয়ে যাওয়া কি চাই আর জন্মদিনের হিসেবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে অবহেলা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাও তোমাতে অধ্যায়নরত প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বিশ্বের বুকে তুলে ধরবে তোমার নাম।



• সাবরিন সুলতানা তিশা



নতুন দিনে নব প্রত্যাশা


নব্যজবিয়ান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমার অনুভূতি মিশ্র। পরিচয়টা খুব অল্পদিনের হলেও অনুভূতির কিন্তু কোনো কমতি নেই । সাত একরের ক্যাম্পাসের প্রতিটি জায়গার সাথে তৈরি হয়েছে এক অন্যরকম সখ্যতা। হাজারো সমস্যাকে অতিক্রম করে আমার বিশ্ববিদ্যালয় সতেরো পেরিয়ে ১৮ বছরে পা রাখতে চলেছে । এজন্য সত্যিই এক আনন্দকর আবেগঘন মুহূর্ত। ২০০৫ সালের ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হাজারো সমস্যা, বাধা-বিপত্তির মুখোমুখি হয়েও জবিয়ানরা হেরে যায়নি । বরং নতুন উদ্যমে এগিয়ে চলেছে। আগামী বছরগুলোতেও যেন আমরা জবিয়ানরা সমস্ত বাধা-বিপত্তি ,পাওয়া -না পাওয়ার আক্ষেপকে দূরে ঠেলে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারি , সেই সাথে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে । নব্যজবিয়ান হিসেবে এই আমার কামনা।



• রাজিয়া আক্তার রিমু 


সীমাবদ্ধতার মাঝেই সুখ খুঁজি


একটি নাম, একটি আবেগ , একটি অনুভূতি। হাজারো স্বপ্নচারীর কাঙ্খিত পথ পাড়ি দেওয়ার এক সোপান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজারো তরুণ-তরুণীর আবেগ যেখানে মিশ্রিত হয় মাত্র ৭ একরের ক্যাম্পাসে। পরিচিত জায়গা সেই শান্ত চত্ত্বর, কাঁঠাল তলা বিবিএ ভবন। এই ছোট ক্যাম্পাসটি আমাদের জবিয়ানদের যেখানে ভ্রাতৃত্বের বন্ধন খুবই অদম্য। হাজার হাজার একরের ক্যাম্পাসধারীদের চেয়েও আমাদের বন্ধন একটু বেশিই, কারন ক্লাস শেষে বের হলেই এক ঝটকায় পরিচিত মুখগুলো সামনে পরে। আফসোস বাংলাদেশের অন্যতম একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় হয়েও বার বার অবহেলিত হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় । কিন্তু সেই অবহেলাকেই করেছে শক্তিতে রুপান্তর, হয়েছে আত্মশক্তিতে বলীয়ান।আমাদের কোনো হল নেই এটি আমাদের সীমাবদ্ধতা কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের দমাতে পারেনি। আমরা একসঙ্গে সামনে অগ্রসর হচ্ছি। আমাদের প্রতিবন্ধকতাগুলোকে চৈতন্যে রুপ দিয়ে সুবিন্যস্ত করেচি হাজারো রুপকথার গল্প।আমাদের মধ্যে থেকেই তৈরি হয়েছে,হচ্ছে, হবে অসংখ্য অনুপ্রাণিত মানুষ ।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮তে পদার্পণ করেছে, সূদুর প্রসারিত পথ পাড়ি দিয়ে জগন্নাথ আজ শুধু একটা নাম না, এটি একটি অনুভূতি, ভালোবাসা আবেগের নাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন হাজারো স্বপ্নচারী শিক্ষার্থীদের স্বপ্ন।  



• নাঈম হাসান আব্দুল্লাহ


আরও খবর



deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

১৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৪০ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে