মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেঙ্গু নিয়ে ভয় নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2022 02:38:00 am

ফাইল ছবি

◾ডা. এবিএম আব্দুল্লাহ 


এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু জ্বর। চলতি বছরের শুরু থেকে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। কিন্তু সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক দিন ধরে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। ডেঙ্গু হলে কী করবেন, কীভাবে বুঝবেন আপনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন-এসব বিষয় জেনে রাখা ভালো। ডেঙ্গুর প্রধান লক্ষণ তীব্র জ্বর। শরীরের তাপমাত্রা ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। শরীরে লালচে ফুসকুড়ি বা র‌্যাশ হবে। ঘাড়, পিঠ, মাংসপেশি, অস্থিসন্ধিতে ব্যথা অনুভূত হবে। খাবারে অরুচি ও বমি বমি ভাব থাকতে পারে।  


ডেঙ্গু আক্রান্ত হলে ৬ থেকে ৮ ঘণ্টা পরপর জ্বরের তীব্রতা বুঝে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যাবে। রোগীর শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলেও অ্যাসপিরিনি জাতীয় ওষুধ সেবন করা যাবে না। জ্বর জটিল আকার ধারণ করলে রোগীর শরীরে রক্তক্ষরণ শুরু হতে পারে। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হলো শরীরে পর্যাপ্ত পানির ব্যবস্থাপনা নিশ্চিত করা। রোগীকে পানির পাশাপাশি ফলের রস, স্যুপ, ওরস্যালাইন, ডাবের পানিসহ তরল খাওয়ার খাওয়াতে হবে। 


২০০০ সালে দেশে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর দুই-তিন বছর ধরে মৃত্যুহার বেশি পরিলক্ষিত হচ্ছে। রোগী মনে করছে, সে জ্বর থেকে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে, জটিল আকার ধারণ করছে। রোগী শকে চলে যাচ্ছে। এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে। এজন্য জ্বর হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।


লেখক : ইমেরিটাস অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯৬ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১৬ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫৮ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে