আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আটকে গেছে পাথরবোঝাই জাহাজ, ময়া-সুলতানগঞ্জ নৌপথে আমদানি-রফতানি বন্ধ

ভারতের ময়া থেকে রাজশাহীর সুলতানগঞ্জ আসার পথে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর হাকিমপুর চরে ১৮৩ টন পাথরবোঝাই একটি জাহাজ আটকে পড়েছে। এতে করে ৯ দিন থেকে ভারতের ময়া-সুলতানগঞ্জের নৌপথের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটি-এর ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম এ বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাথরবোঝাই ‘এমভি আতিয়া’ জাহাজটি রওনা হয় গত ১৬ ফেব্রুয়ারি। সুলতানগঞ্জ ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর হাকিমপুর চরে এসে জাহাজটি আটকা পড়ে। এতে করে এ নৌপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

মেঘনা ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে এই পাথর আমদানির এলসি খুলেন মনিরুজ্জামান নামের এক ব্যবসায়ী। 

আমদানিকারক মনিরুজ্জামান বলেন, এ ধরনের জাহাজ চলাচলের জন্য পানির গভীরতা কমপক্ষে সাত ফুট হতে হয়। কিন্তু হাকিমপুর চর এলাকায় পানির গভীরতা আছে সাড়ে চার ফুটের মতো। এ কারণে পাথরবাহী জাহাজটি আটকে যায়। ওই জাহাজের পাথর বিকল্প উপায়ে আনতে গত ২০ ফেব্রুয়ারি সোনামসজিদ স্থলবন্দরের উপ-কাস্টমস কমিশনারের কাছে লিখিত আবেদন করেছি। এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস বিভাগের উপ-কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, পণ্যবাহী জাহাজ লোড-আনলোডের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই। তাদের আবেদনের পর রাজশাহীর কাস্টমস কমিশনারের কার্যালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লিউটি-এর ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম বলেন, এই নৌপথের একটি অংশে সামান্য নাব্যতা সংকট রয়েছে। পানির গভীরতা সাড়ে পাঁচ ফুটের বেশি লাগে- এমন জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। আমদানিকারক সম্ভবত সেই নির্দেশনা মানেননি। তারপরও বিষয়টি আমরা দেখছি। 

তিনি আরও জানান, এ নৌপথে জাহাজ চলাচল এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। আপাতত তিনটি জাহাজ চলাচল করে। এর মধ্যে একটি আটকা পড়েছে। বাকি দু’টির মধ্যে একটি ময়ায় এবং আরেকটি আছে সুলতানগঞ্জে। আটকে পড়া জাহাজটি ঘাটে ফিরলে ফের নৌযান চলাচল স্বাভাবিক হবে।


Tag
আরও খবর