শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গুচ্ছভুক্ত চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-03-2024 05:49:58 am

গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার (৩ মার্চ)। এদিন সকাল ১০টায় দুই গ্রুপের পরীক্ষা শুরু হবে। এরমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ১২টা এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুরে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।


গুচ্ছভুক্ত ওই তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।


ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১ হাজার ৬৫ এবং রুয়েটের ১ হাজার ২৩৫ আসনসহ সর্বমোট আসন সংখ্যা ৩ হাজার ২৩১টি। এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২২ হাজার ৮৬৮ জন ভর্তিচ্ছু। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৭ জন শিক্ষার্থী।


‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ২০ হাজার ৭৬০ জন এবং ‘খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ২ হাজার ১০৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।


এবছর চুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২৮ জন, কুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬১৮ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।


রুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না। আর পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘণ্টা ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে ভর্তি কমিটির অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্সসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।


এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের পরীক্ষা হবে। পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৮ মার্চ রাত ১০টায়।

আরও খবর