ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

অলিখিত ফাইনালে জিততে মাঠে নামছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:46:57 am

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি হতে পারত নিয়মরক্ষার। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও জয় না পাওয়ায় সিরিজে এখন ১-১ সমতা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেসেখেলে জিতেছে লঙ্কানদের বিরুদ্ধে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে শনিবার (৯ মার্চ) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পাওয়া স্বাগতিকরা দুটি ম্যাচেই খেলেছে অনবদ্য। বিশেষত সর্বশেষ ম্যাচে বোলিং, ব্যাটিং দুই বিভাগেই চোখে পড়েছে উন্নতির ছাপ। বল হাতে পাওয়ার প্লেতে খানিকটা এলোমেলো থাকলেও শরিফুল ইসলাম-রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কান ব্যাটিংয়ের লাগাম টেনে ধরে বাংলাদেশ। থামিয়ে দেয় ১৬৫ রানে। সেটি তাড়া করতে নেমে আট উইকেটের সহজ জয় পায় শান্ত-হৃদয়রা।


ব্যাট হাতে ছন্দে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের জন্য যা বড় স্বস্তির খবর। লিটন-সৌম্যরা নিজেদের ইনিংস খুব বড় করতে না পারলেও ওপেনিংয়ে গড়ে দিয়েছেন শক্ত ভিত। সিলেটের ব্যাটিংবান্ধব উইকেটে যা খুব কাজে দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত দুটি ম্যাচেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তার দর্শন বোঝা গেছে ভালোভাবে, লক্ষ্য নিয়ে খেলতে চান তিনি। তাতে দুই ম্যাচ শেষ অন্তত সফল বলা চলে অধিনায়ককে। ছোট ছোট বিষয়গুলো দলের উন্নতির জায়গায় অনেক কাজে দেয়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায়ও ঝরল ক্রিকেটারদের স্তুতি। জানালেন, ভুল থেকে শিক্ষা নিয়ে যথেষ্ট উন্নতি করছে দল।


দলের প্রধান কোচ হাথুরু সিংহে বলেন, আমরা অতীতে যেসব ভুল করেছিলাম, তা নিয়ে কাজ করছি। মানুষ ভুল করে। ভুল থেকেই এগিয়ে যায়। দলের সবার চেষ্টার মানসিকতা আছে, ব্যাপারটি দারুণ। দলকে ফুরফুরে অবস্থায় দেখে ভালো লাগছে। লঙ্কান শিবিরে ফিরছেন দলটির নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙা। প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তার জায়গায় দায়িত্ব সামলেছিলেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙার ফিরে আসা সফরকারীদের শক্তি বাড়াবে বলে মনে করেন হাথুরুসিংহে। তিনি জানান, শ্রীলঙ্কা দলে হাসারাঙা ফিরছে। এটি তাদের জন্য শক্তি। বাংলাদেশের জন্য শেষ ম্যাচেট কাজটা সহজ হবে না। জয়ের মানসিকতা ধারণ করা এই বাংলাদেশ জানে, মাঠে কোনো কিছু সহজে আসে না। পরিশ্রমের ফল হিসেবে সাফল্য আসে। থাকতে হয় সবার সম্মিলিত প্রচেষ্টা। শান্তর নেতৃত্বে এদিক দিয়ে এগিয়ে স্বাগতিকরা।


বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান 

আরও খবর



6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

১৮ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে