ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মানুষের উপকার হলে আমি বকা শুনতেও রাজি: তামিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2024 02:20:22 am


সম্প্রতি মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। এমন কাণ্ডে কেউ কেউ প্রশ্ন তুলেছেন বিসিবির কোড অব কনডাক্ট নিয়েও। কারণ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটার জড়িত আছেন সেই বিজ্ঞাপনের সঙ্গে। তবে এটাকে স্রেফ প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ হিসেবেই দেখছেন তামিম ইকবাল।


মঙ্গলবার বিকালে ফেনীতে একটি বাণিজ্যিক শো-রুম উদ্বোধনে গিয়ে ভাইরাল হওয়া সেই বিজ্ঞাপন নিয়ে কথা বলেছেন তামিম। তার মতে, কোনো কাজে যদি কিছু মানুষ উপকৃত হয় তাহলে সেটার জন্য তিনি লোকের বাজে কথা সহ্য করতেও রাজি আছেন।এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, নগদের এ ক্যাম্পেইনে কিছু পরিবার জমি পাবে। আমি কিন্তু পাব না। দরিদ্র শ্রেণির মানুষরা এ জমি পেলে আমি খুব খুশি হবো।এটি মানুষের জন্যই করা। ব্যক্তিগতভাবে বকা শুনে দুইজন মানুষকে সহযোগিতা করতে পারলে সেই বকা শুনতে আমি সবসময় রাজি।আজ ফেনীতে শো-রুম উদ্বোধন করেন তামিম।এ অনুষ্ঠানে তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ও ফেনীর ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন।এদিন তাদের একনজর দেখতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক।  ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত তামিম বলেন, সবার সঙ্গে দেখা করতে পারিনি এজন্য খারাপ লাগছে।এতো মানুষ আমাকে ভালোবাসে, এটি আল্লাহর রহমত৷ আজকে কথা বলতে না পারলেও সাইফুদ্দিনের সাথে আবার আসব। একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে কথা হবে, দেখা হবে।


তামিম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ওপর দিয়ে যাই। কিন্তু কখনো নামা হয়নি। ফেনীর উন্নয়ন দেখে অভিভূত হয়েছি।এ শহর দেখে খুব ভালো লেগেছে।এভাবে যদি সকল জেলা শহরের উন্নয়ন হয় তাহলে দেশ অনেকদূর এগিয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৯ মার্চ সন্ধ্যায় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের মধ্যকার একটি ফোনালাপ ফাঁস হয় গণমাধ্যমে।পরের দিন সেই ফোনালাপ নিয়ে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তামিম। তখন জানা যায়, এটি একটি বিজ্ঞাপনের প্রচারণার অংশ। এরপর থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে