নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

এমবাপের গোলে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পিএসজি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2024 03:50:57 am

কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্টেড রেনেসকে ১-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জয়ের একেবারে কাছাকাছি চলে গেছে পিএসজি।


বুধবার (৩ এপ্রিল) রাতে পিএসজির হয়ে একমাত্র গোলটি ম্যাচের ৪০ মিনিটে করেন এমবাপে। ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা।


তবে পিএসজি গোল পেতে পারতো আরও আরেকটু আগেই, যদি এমবাপে পেনাল্টি মিস না করতেন।


ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি মিস করেন ২৫ বয়সী তারকা ফুটবলার এমবাপে। তার বাঁপায়ের শট রুখে রেনেসের গোলরক্ষক স্টিভ মান্দান্দা।


তবে এদিন পুরো ম্যাচেই ছিল পিএসজির দাপট। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল এমবাপেরা। তবে পিএসজির আক্রমণের ফাঁকে ফাঁকে রেনেসও গোল করার বেশ কিছু চেষ্টা চালিয়েছে।


ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘এটি একটি কঠিন প্রথমার্ধ ছিল। কিন্তু আমরা পুরোপুরি খেলায় আধিপত্য বিস্তার করেছিলাম। রেনেস খুব ভালো ছিল। প্রথমার্ধে আমরা গতিময় ছিলাম এবং দ্বিতীয়ার্ধে আমাদের দুটি করার সুযোগ ছিল। কিন্তু মান্দান্দা ছিল দুর্দান্ত।’ আগামী ২৫ মে ফাইনালে লায়নের মুখোমুখি হবে পিএসজি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে