বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেষ মহূর্তে গ্রাম গুলোতে জমে উঠেছে ঈদের বাজার

শেষ মহূর্তে জমে উঠেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গ্রাম গুলোতে ঈদের বাজার। গ্রাম গুলোর দোকানীরা যে যার মত পন্যের পসরা সাজিয়ে দোকানের সৌন্দর্য বৃদ্ধি ও মনোরম লাইটিং দিয়ে দোকানের সাজসজ্জা বৃদ্ধি করে রেখেছেন। সেই সাথে ঈদের কোনাকাটায় কমতি নেই। গ্রামাঞ্চলের সাধারন মানুষেরা ঈদের আনানন্দ উপভোগে পরিবারের সদস্যদের জন্য যে যার সাধ্যমত করছে কেনাকাটা। আর এই কেনাকাটার জন্য দোকানগুলোতে ভীড় লক্ষ করা যাচ্ছে। সরেজমিনে  উপজেলার পিরিজপুর, বিদিরপুর, প্রেমতলী, রাজাবাড়ীহাট, কমুরপুর, গোপালপুর, রেলগেটসহ বিভিন্ন গ্রাম গুলো ঘুরে দেখা যায় ঈদের কেনাকাটার ধুম পড়েছে। এসব কেনাকাটায় গ্রামের দোকান গুলোতে ছেলেদের চাইতে মেয়েদেরই বেশী ীভড় করতে ধেখা যাচ্ছে। তারা পরিবারের সদস্যদের সাথে নিয়ে পছন্দমাফিক পোশাকা আশাক, কসমেটিক সামগ্রী, জুতা স্যান্ডেল ক্রয় করছেন।

তবে গ্রামাঞ্চলের বাজার গুলোতে দিনের চাইতে ইফতারীর পর রাতে বেশী ভিড় দেখা যাচ্ছে। 

পিরিজপুর বাজারের কসমেটিক সামগ্রী ব্যাবসায়ি জানায়, আগে তেমন বেচা বিাক্র ছিলনা। গত ২ /৩ দিন থেকে বেচা বিক্রি জমে উঠেছে। 

একই বাজারের জুতার দোকানী জানান, এবার ঈদকে সামনে রেখে নতুন নতুন জুতা সেন্ডেল এনেছেন তারা। তার দোকানে লেডিস সেন্ডেলের বেশি মডেল রয়েছে। তবে এবার দাম কিছুটা বেশি বলে জানান দোকানীরা।

বিদিরপুর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী জানান, ৩/৪ দিন আগেও ঈদের বেচা বিক্রি তেমন ছিলনা। তবে ২/৩ দিন থেকে বেচা বিক্রি ভালই হচ্ছে। যা আশা করে ছিলাম তার চাইতে ভালই বেচা বিক্রি হচ্ছে। তার দোকান থেকে শিশুদের পোশাক ও মেয়েদের থ্রি পিস, সেলোয়ার কামিজ বেশি বিক্রি হচ্ছে।

এদিকে ঈদকে সামনে রেখে গ্রামের বাজার গুলোতে স্বল্পআয়ের মানুষেরা ঈদের কেনাকাটা করছেন। শহরে বা উপজেলা সদরের মার্কেট গুলোতে স্বল্প আয়ের মানুষেরা অর্থের অভাবে বাজার করতে যাচ্ছে না। কারন হিসেবে তারা বলছে ওই সব মার্কেট গুলোতে পোশাক, জুতা স্যান্ডেলের দাম বেশী। যা তাদের সাধ্যের বাইরে। তাই তারা গ্রামের বাজার গুলোতে সাধ্যের মধ্যে বাজার করছে।

পিরিজপুর গ্রামের আব্দুল এসেছেন এই মার্কেটে কেনাকাটা করতে। কথা হয় তার সাথে। তিনি বলেন,  নাতির জন্য পানজাবি, স্যান্ডেল ও তার স্ত্রীর জন্য একটি শাড়ি কিনতে এসেছেন। তবে গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে জানালেন আব্দুল। তবে ঈদুল ফিতরের দিন ঘনিয়ে আসায় প্রতিটি দোকানে বিক্রয় বৃদ্ধি পেয়েছে। শেষ সময়ে এসে ব্যাপক হারে ক্রেতার আগমন ঘটেছে।


Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৫১ মিনিট আগে