ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

আরও ১৩ বিজিপি সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-04-2024 12:11:36 pm

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এনিয়ে গত ৩ দিনে মোট ২৯ জন পালিয়ে এপারে এসেছে।


১৬ এপ্রিল, মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি, বাইশফাড়ি ও রেজুপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের নিরস্ত্র করে নিরাপদে আশ্রয় দেন।


বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ১৬ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে নতুন করে ১২ জন ও দুপুরে ১ জন এপারে পালিয়ে আসে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে ২ জন, বাইশফাড়ি সীমান্ত দিয়ে ১ জন এবং জমছড়ি সীমান্ত দিয়ে ১০ জন প্রবেশ করে।


এই ১৩ জনের মধ্যে বিজিপি ও সেনাবাহিনীর সদস্য রয়েছে। তবে কোন বাহিনীর কত জন সদস্য তা বলা যাচ্ছে না। অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। তারা বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বিজিবির হেফাজতে রয়েছে।


এর আগে সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ি সীমান্ত দিয়ে ২ সেনা সদস্য পালিয়ে আসে। তার আগে রবিবার টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসে বিজিপির আরও ১৪ জন সদস্য। ৩ দিনে নতুন করে আসা ২৯ জনই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছে।


এছাড়া সেখানে আগে থেকে আরও ১৮০ জন আশ্রয়ে রয়েছে। সবমিলে এখন ১১ বিজিবির হেফাজতে আছে মোট ২০৯ জন।


মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে প্রাণ বাঁচাতে এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মোট ৩৩০ জন। গত ১৫ ফেব্রুয়ারি ওই ৩৩০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।


Tag
আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে