বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

পৈত্রিক সম্পত্তি জবরদখলে নানা ধরনের ষড়যন্ত্র



নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের শোশালিয়া গ্রামের মৃত রেজাউল কবিরের একমাত্র ছেলে মঞ্জুর মোরশেদ টুটুল। পৈত্রিক সম্পত্তি জবরদখলের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে একই বাড়ির আনোয়ার উল্লা, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, সফিউল্লাহ ও কামরুজ্জামানের বিরুদ্ধে।


বৃহস্পতিবার বিকেলে টুটুলের বাড়িতে সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে টিনশেডের বাউন্ডারি কারা যেন খুলে ফেলে রেখেছে। স্থানীয় লোকজন বলছে কোন ঝড় তুফান ছাড়াই এত মজবুত টিনশেডের বাউন্ডারি কে বা কাহারা খুলেছে তারা কেউই দেখেনি। তবে টুটুলের চাচাতো ভাই ফরহাদের অভিযোগ পূর্ব শক্রতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। 


এ ব্যাপারে ভুক্তভোগী টুটুল অভিযোগ করে বলেন, আদালতে চলমান মামলা থাকার পরেও বিবাদীগণ আত্মসাতের জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করছে। এজন্য গত ২১ ফেব্রুয়ারীতে আমি বাড়িতে যাওয়ার সময় আমার উপর হামলা হয়। এতে চাটখিল থানায় অভিযোগ করলে বিবাধীগণ এমন কাজ করবেন না বলে মুচলেকা দেয়। কিন্তু আবারও ২২ ফেব্রুয়ারীতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে দখলকৃত বসতভিটার উপর অবৈধ অনুপ্রবেশ করে আমার উপর হামলা করে। গত ০৬ এপ্রিল আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার বাড়ির সাইনবোর্ড ও ঘরের তালা সীমানা প্রাচীরের ওয়াল ভাংচুর করেছে। ফলে পুনরায় চাটখিল থানায় অভিযোগ করা হলেও এ বিষয়ে আশাতীত কোন ফলাফল পায়নি বলে জানান টুটুল। বৃহস্পতিবারেও রাস্তার পাশে আমার  টিনশেডের বাউন্ডারিটি গোপনে খুলে ফেলে দিয়েছে। পরে রাস্তা অবরুদ্ধ হওয়ায় স্থানীয় লোকজন এসে টিনশেডটি সরিয়ে রাখে এলাকার মানুষ। কোনো ভাবেই যেন থামছেনা বিবাদীগণের সন্ত্রাসী কর্মকান্ড। এমতাবস্থায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের দাবী জানান।


ভুক্তভোগী টুটুল আরোও অভিযোগ করে বলেন, বিষয়টি কয়েকটি মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত আমার পক্ষে রায় দেন। বিবাদী পক্ষ আপিল করায় মামলাটি আবার ও রায়ের অপেক্ষায়। আমার পারিবারিক রাস্তা ব্যবহার করে, তৃতীয় পক্ষের বাড়ি নির্মাণে মালামাল সরবরাহের জন্য আমাকে কোন প্রকার অনুমতি না নিয়ে ব্যবহারের চেষ্টা করে,  এতে আমি বিষয়টি পারিবারিক ভাবে অনুমতি নেওয়ার কথা বললেও তারা বিভিন্ন জোর প্রয়োগ সহ ষড়যন্ত্র করার চেষ্টা করছেন।


চাটখিল থানার ওসি ইমদাদুল হক জানান, এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর