প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান, খেলবে যে নামে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-04-2024 12:08:32 am

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে জনপ্রিয়তা বাড়ছে লঙ্কা প্রিমিয়ার লিগেরও (এলপিএল)। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগটির পরবর্তী আসর মাঠে গড়াবে বিশ্বকাপের পর পরই। আগামী ১ জুলাই থেকে বসতে যাওয়া টুর্নামেন্টটি থেকে নিজে নিজেদের সরিয়ে নিয়েছে গত আসরের রানার্সআপ ডাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজি। দলটির মালিকানায় থাকা অরা লঙ্কা গ্রুপ এমনটাই জানিয়েছে। এতে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। আসন্ন মৌসুমে ডাম্বুলা থান্ডার নামে খেলবে দলটি। 


২০২০ সালে এলপিএলে ডাম্বুলা ভাইকিংস নামে যাত্রা শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরের বছর মালিকানা বদলে যাওয়ায় নাম পাল্টে যায় জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। সবশেষ দুই বছরে মালিকানা বদলে তারা খেলেছে ডাম্বুলা অরা নামে। নিজেদের প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল ডাম্বুলা অরা। তবে গেল মৌসুমে ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে বি লাভ ক্যান্ডির কাছে ট্রফি হারিয়ে বসেছিল ডাম্বুলার দলটি।


আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টুর্নমেন্টটির পঞ্চম আসরে বাংলাদেশের মালিকানাধীন দলটি খেলবে ডাম্বুলা থান্ডার নামে। ইতোমধ্যে চুক্তি পত্রে সাক্ষর করে দলওটির মালিকানা বুঝে নিয়েছেন ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের দুই কর্ণধার তামিম রহমান এবং গোলাম রাকিব।


এই বিষয়ে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইম্পেরিয়ালের সহ-প্রতিষ্ঠাতা তামিম বলেন, ‘প্রথমবারের মতো আমরা লঙ্কা প্রিমিয়ার লিগের আনন্দ যাত্রায় যুক্ত হচ্ছি। আমরা এমন একটা দল গড়ে তুলতে চাই যারা কিনা স্পিরিট, দক্ষতা দিয়ে ক্রীড়া অনুরাগীদের উদাহরণ হয় এবং বিশ্বব্যাপী ক্রিকেট প্রিয় মানুষদের অনুপ্রাণিত করবে।’


আরেক সহ-প্রতিষ্ঠাতা গোলাম রাকিব বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার বাইরেও ডাম্বুলা থান্ডারকে প্রতিসারিত করাই আমাদের লক্ষ্য। শ্রীলঙ্কার কমিউনিটিতে প্রভাব রাখা, ইতিবাচক পদচিহৃ রাখা এবং স্থানীয় প্রতিভাবানদের পরিচর্যা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে জিততে এসেছি এবং সমর্থকদের গর্বিত করতে চাই।’

সূত্র: চ্যানেল ২৪

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে