ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

এবার আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2024 01:40:58 am

ভারত নারী দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে এমন বাজে সিরিজ কাটানোর পরও ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্বল ছিলেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। এবার আইসিসি থেকে সুখবর পেলেন তারা।


টি-টোয়েন্টি বোলারদের তালিকায় দুই ধাপ করে উন্নতি করেছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য জানিয়েছে আইসিসি।




আইসিসির মঙ্গলবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে হালনাগাদে ৫৯৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ২৭তম স্থানে আছেন মারুফা। সবশেষ ভারত সিরিজে ৪ ম্যাচ খেলা এই পেসার নিয়েছেন পাঁচ উইকেট।


বাঁহাতি স্পিনার নাহিদা এখন ৩১তম স্থানে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের সবশেষটিতে গত বৃহস্পতিবার ২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে তালিকায় সবার ওপরে রাবেয়া খান। হোয়াইটওয়াশড হওয়া ওই সিরিজে ৮ উইকেট নেওয়া এই লেগ স্পিনার আগের মতোই অষ্টম স্থানে।


বাংলাদেশের ব্যাটারদের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫ ধাপ নিচে নেমে ৫৩তম স্থানে মুর্শিদা খাতুন। শামীমা সুলতানা ও ফারজানা হক পিছিয়েছেন তিন ধাপ করে, আছেন যথাক্রমে ৭৬ ও ৭৭তম স্থানে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৯ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে