লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

তাহসান আবারও উপস্থাপনায় ‍

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2024 10:53:32 am

বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর বাংলাদেশি সংস্করণ ’ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান।


এ বিষয়ে তাহসান খান গণমাধ্যমকে জানান, তিনি ফ্যামিলি গেম শোতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। যেখানে পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন দর্শকরা। দর্শকদের একটি সফল আয়োজন দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেতা। 




জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো ‘ফ্যামিলি ফিউড’ বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠান করে আসছে। বাংলাদেশেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আয়োজনটি পরিচালিত হবে বলে জানা গেছে। 


এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুইটি পরিবারের সদস্যরা অংশ নেন। প্রথমত আয়োজকরা ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। এরপর জরিপে পাওয়া উত্তরগুলোর উপর ভিত্তি করে পয়েন্ট অর্জন হয়।



দুইটি পরিবারের মাঝে যে পরিবার প্রথমে ৩০০ পয়েন্ট সংগ্রহ করে তাদেরকে বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়। ‘ফ্যামিলি ফিউড’ গেম শো-টি ১৯৭৬ সালে প্রথম পথচলা শুরু করেছিলেন।


১৯৬৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অনুষ্ঠানটি এবিসি এবং সিন্ডিকেশনে সম্প্রচারিত হয়েছিল। যার হোস্ট হিসেবে ছিলেন রিচার্ড ডসন। অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টির পাশাপাশি পরিবারিক সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেয়।

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে