জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বেইজিংয়ে পুতিনের রাষ্ট্রীয় সফর শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2024 09:49:02 am

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়েছে। তিনি বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন।

মার্চের নির্বাচনে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।

রুশ টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পুতিন বেইজিংয়ে এসে পৌঁছানোর পর চীনা কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

পুতিন সফরকালে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করবেন। এ সময়ে পুতিন ইউক্রেনে তার যুদ্ধ প্রচেষ্টা এবং দেশের বিচ্ছিন্ন অর্থনীতির জন্যে ব্যাপক সহায়তা পাওয়ার চেষ্টা করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

এছাড়া উভয়ে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করবেন।

বেইজিং সফরের প্রাক্কালে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন ইউক্রেন সংকট মোকাবেলায় বেইজিংয়ের প্রকৃত ইচ্ছার প্রশংসা করেন।

তিনি বলেছেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তাঁর সমর্থন রয়েছে। কারণ, ইউক্রেন সংকটের পেছনের কারণগুলো সম্পর্কে বেইজিংয়ের পূর্ণ ধারণা আছে।

এদিকে চলতি সপ্তাহে ক্রেমলিন থেকে বলা হয়েছে, দু’নেতা তাদের ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এছাড়া চীনা-রুশ সহযোগিতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ নির্ধারণ করবেন। একইসঙ্গে উভয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিন পিং। এ পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষè নজর রাখছে পশ্চিমা বিশ্ব।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত মাসে বেইজিংয়ে শি’র সাথে সাক্ষাত করেন। তিনি ইউক্রেনের রাশিয়ার বর্বর আগ্রাসনে চীনের সমর্থনের বিষয়ে সতর্ক করেন।

এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বৃহস্পতিবার দিনের শেষভাগে পুতিনের সঙ্গে দেখা করবেন।

আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দু’টি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেয়ার কথা রয়েছে পুতিনের।

আরও খবর