মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

মালয়েশিয়ায় ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2024 02:41:00 am

বিদেশি কর্মী নিয়োগে হয়রানি করায় ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে কর্মী ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়ার সময়। কিন্তু ভিসা ও অনুমোদন পেয়েও এখনো ফ্লাইটের টিকিট পাননি প্রায় ৩১ হাজার কর্মী। ফলে মালয়েশিয়া যাওয়া অনেকটাই অনিশ্চিত পড়েছে তাদের। সকাল থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন মালয়েশিয়াগামী কর্মীরা। মালয়েশিয়ার গত মার্চের ঘোষণা অনুযায়ী,৩১ মে অর্থাৎ শুক্রবারের পর বাংলা‌দেশসহ ১৫‌টি দেশ থে‌কে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আপাতত মালয়েশিয়া সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। গত ২৯ মে মালয়েশিয়ায় হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম সাংবাদিকদের জানান, বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই। সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্স সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। এরপরও টিকিট-সংকট কাটছে না। ২৫-৩০ হাজার টাকার টিকিট এখন লাখ টাকায়ও মিলছে না। এরই মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য শুক্রবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিমানের ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে। বিমানবন্দরে অপেক্ষমাণ কর্মীদের অভিযোগ, এজেন্সিগুলো টিকিট ম্যানেজের আশা দিয়ে এখন প্রতারণা করছে। অনেকের ফোন ধরছে না, যোগাযোগ করছে না। অনেককে আবার পরবর্তী ফ্লাইটের আশা দেওয়া হচ্ছে। অনেকরই অভিযোগ টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত টাকা বেশি নেয়া হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছে প্রবাসী কর্মীরা। এর আগে প্রতারণাসহ নানা অভিযোগে ২০১৮ সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ২০২২ সালে আবারো শ্রমবাজার খোলার পর ৪ লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বর্তমানে ১২ লাখের বেশি কর্মী রয়েছেন মালয়েশিয়াতে।

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১১ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে