লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

মির্জাপুরে সুষ্ঠ নির্বাচন হলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় প্রার্থীরা হতাশ

মির্জাপুরে সুষ্ঠ নির্বাচন হলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় প্রার্থীরা হতাশ

টাঙ্গাইলের মির্জাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ বুধবার  উপজেলায় ভোট কেন্দ্র ফাঁকা থাকায় হতাশায় পরেছেন প্রার্থীরা। আজ বুধবার (৫ জুন) দুপুর ২ টা পর্যন্ত পৌরসভার পুষ্টকামুরী আলহাজ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন  কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের খুবই কম উপস্থিতি। উপজেলার প্রায় কেন্দ্রের চিত্রে দেখা যায় যে  উপস্থিত ভোটার একদমই কম তবে জানা যায় যে নির্বাচন সুষ্ঠ ভাবে পালিত হচ্ছে ।

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রায়ত চার বারের এমপি এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) এবং ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ( তালা চাবি) এবং মো. শওকত মিয়া (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল), জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাঁস) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগর সহ সভাপতি এবং বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি ডি এ তায়েবের স্ত্রী মাহবুবা শাহরীন (কলসি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। জয়ের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ও এস এম মোজাহিদুল ইসলাম মনির এবং ফিরোজ হায়দার খান এই তিন প্রার্থীই শতভাগ আশা করছেন।

মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন তৃতীয় লিঙ্গ ভোটার ৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৪। ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারেন সে জন্য পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৪৪ ভোট কেন্দ্রের জন্য ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

আরও খবর