কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বন্ধু তামিমের সেই বিশ্বাসের প্রতিদান দিলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2024 01:51:44 am

সময়টা যখন বিরুদ্ধ ছিল তখন পাশে এসে দাঁড়িয়েছেন খুব ক’জন মানুষ। তাদের একজন তামিম ইকবাল। ব্যাটে-বলে সাকিব বেশ বিবর্ণ ছিলেন সাম্প্রতিক সময়ে। 


পারফরম্যান্সের সূচক নিচের দিকে থাকায় প্রবল সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। দল থেকে বাদ দেওয়া, অবসর, এসব আলোচনাও শুরু হতে থাকে। কিন্তু তার ওপর বিশ্বাস ছিল খুব অল্প ক’জনেরই। তামিম তাদেরই একজন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে সাকিবের ওপর বিশ্বাস রেখে তামিম বলেছিলেন, ‘আমার বিশ্বাস আছে সাকিব পারফর্ম করবে।’


যুক্তরাষ্ট্রে সাকিবের ব্যাটে রান এসেছে যথাক্রমে ৮ এবং ৩। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে মাঠে নেমে সাকিব ফিরে পেলেন পুরনো ছন্দ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেললেন ৪৬ বলে ৬৪ রানের ইনিংস। এই ম্যাচের আগে শেষ ১৯ ইনিংসে তার ব্যাট থেকে কোনো ফিফটি আসেনি। সর্বোচ্চ রান ৩৮ অপরাজিত। সেটাও গত বছরের জুলাইয়ে। ডাচদের বিপক্ষে সাকিব পেলেন ১৩তম টি-টোয়েন্টি ফিফটির স্বাদ।




শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই ছন্দে খেলেছেন। ব্যাটিংয়ে কোনো জড়তা ছিল না। বলের মেরিট অনুযায়ী খেলেছেন। শুরু থেকেই তার ব্যাটে ছিল আগ্রাসী মনোভাব। শেষটাও করেছেন সেভাবে। ৩৮ বলে ফিফটি তুলে নেওয়া সাকিব পরের ৮ বলে যোগ করেন ১৪ রান। কোনো ছক্কা না থাকলেও ৯ চারে সাজিয়েছেন ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ৫ উইকেটে ১৫৯ রান করে।


ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও ইনিংসের শেষ বলে নিজের উইকেট বাঁচাতে ও বাড়তি ১ রান স্কোরবোর্ডে যে ডাইভ দিয়েছেন তাতে উত্তর পেয়ে যাওয়ার কথা। ফিল্ডারের হাতের ওপর বল দিয়ে ২ রান নেওয়ার চেষ্টায় সফল হন। ডাইভ দিয়ে সাকিব বুঝিয়েছেন, স্টিল গুড টু গো।



পুরোনো বন্ধু তামিম যে বিশ্বাস রেখেছিলেন, যে সাহস দেখিয়েছেন সাকিব তার পূর্ণ প্রতিদান দিয়েছেন সুন্দর, ঝকঝকে ইনিংসে। প্রথম দুই ম্যাচেই তার শর্ট বলে সমস্যা হচ্ছিল। চোখের সমস্যার কারণে তার মাথার পজিশনে পরিবর্তন হয়েছে। ব্যাটিংয়ে ছন্দ না পাওয়ার পেছনে সেটাও একটা কারণ। তবে আজকের ইনিংস তাকে আরও সাহস জোগাবে তা বলার অপেক্ষা রাখে না।


ব্যাটিংয়ে প্রত্যাবর্তনের গল্প লিখে সাকিব ফিরে আসার বার্তা দিয়েছেন। এবার বোলিংয়ে হাসার পালা। তাহলে বয়সের সীমানা পেরিয়ে সাকিবও যে তেজদীপ্ত হয়ে উঠতে পারেন সেই বার্তাটাও দিতে পারবেন। বাংলাদেশ ক্রিকেটে বহু প্রচলিত স্লোগানটা মনে আছে তো, ‘সাকিব হাসলেই হাসে বাংলাদেশ।’

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে








6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে