প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

ইতিহাস গড়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-06-2024 02:43:50 am

নিজেদের ইতিহাসে আইসিসির মেগা ইভেন্টে (ওডিআই ও টি-২০ বিশ্বকাপ) কখনোই ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এজন্য তাদের কপালে জুটেছিল লজ্জাজনক ‘চোকার্স’ তকমা। অবশেষে সেই আক্ষেপ ঘুচে অষ্টমবারের প্রচেষ্টায় ইতিহাস গড়ে আইসিসির ইভেন্টে শিরোপার মঞ্চে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা।


নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে আগুনে বোলিংয়ে আফগানদের অল্পতেই আটকে দেয় প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংস শেষেই তাদের ফাইনাল যাত্রা অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই।



ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখলো এইডেন মার্করামের দল।



লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ফজলহক ফারুকী।



ইনিংসের দ্বিতীয় ওভারে ডি কককে বোল্ড করেন ফারুকী। তার বিদায়ের পর উইকেটে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। তাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রেজা। রেজা ২৯ ও ২৩ রানে অপরাজিত ছিলেন মার্করাম।



আফগানিস্তানের হয়ে একটি মাত্র উইকেট নেন ফজলহক ফারুকী।



এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।



ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।



এরপর শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফগান ব্যাটাররা। গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি কিংবা করিম জানাতরা দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। আগে ব্যাট করতে নেমে নয় আফগানি ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র ১০ রান করেছেন আজমতউল্লাহ।



এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও মার্কো জানসেন। এছাড়া দুটি করে উইকেট নেন আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে