ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুই সিনিয়রের উপর মনে কষ্ট পাপনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2024 11:06:41 pm

ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় বিস্তর আলোচনা হয়েছে বাংলাদেশ দল নিয়ে। গতকাল মঙ্গলবার সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপ নিয়ে বোর্ডের মূল্যায়ন তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 


বিশ্বকাপে দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্সে মোটেই খুশি হতে পারেননি বোর্ড সভাপতি। প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়ায় ‘মন খারাপ’ হয়েছে বিসিবি সভাপতির। তাইতো অকপটে স্বীকার করলেন এই দুই সিনিয়রের উপর কতটা মনক্ষুণ্ন তিনি।


পাপন জানিয়েছেন, ‘সিনিয়রদের কাছে যে প্রত্যাশা ছিল, তা তারা পূরণ করতে পারেনি। তাই তাদের উপর আমার মন খারাপ।’ 


সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭ ইনিংসে ১৮.৫০ গড়ে তার রান মাত্র ১১১। যার মধ্যে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষেই করছিলেন ৬৪*।


অনেক সময় ব্যাট হাতে পারফর্ম করতে না পারলে বোলিংয়ে পুষিয়ে দেন সাকিব। এবার সেটাও পারেননি। তরুণ স্পিনার রিশাদ হোসেন যেখানে ১৪ উইকেট নিয়ে আসরের অন্যতম সেরা উইকেটশিকারি, সাকিব সেখানে ৬ ইনিংসে হাত ঘুরিয়ে ঝুলিতে পুরেছেন মোটে ৩ উইকেট।


অন্যদিকে গ্রুপপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬ রানের ক্যামিওতে দলকে জয় এনে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর তার ব্যাটেও আর আস্থা খুঁজে পায়নি বাংলাদেশ। ৭ ইনিংসে ব্যাট করে ৯৫ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। ৯৪.০৫ স্ট্রাইক রেটে ব্যাট করে টুর্নামেন্টে সমর্থকদের হতাশ করেছেন তিনি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে