ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নারী এশিয়া কাপ : মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিতের পথে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-07-2024 01:03:47 pm

দুই ব্যাটার মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং নৈপুণ্যে চলমান নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের নারীরা আজ দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। মার্শিদা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৮০ এবং অধিনায়ক জ্যোতি দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন। 

ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দুই ব্যাটার দিলারা আক্তার ও মুর্শিদা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫১ রান তোলেন দিলারা-মুর্শিদা জুটি। দিলারা ২০ বলে ৩৩ রান করে আউট হলে দলীয় ৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে ব্যাট হাতে মুর্শিদা ছিলেন মারমুখি। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ যেন আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি। তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন অধিনায়ক জ্যোতি। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা ৮০ রান করে আউট হন মুর্শিদা। টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তার ৩৭ বলে অপরাজিত ৬২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারীরা। 

জবাবে ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন মাহিরা ইজ্জাতি ইসমাইল। বাংলাদেশের নাহিদা আক্তার ১৩ রানে নেন ২ উইকেট।  

টুর্নামেন্টে নিজেদেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের পর আজ তৃতীয় ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 

আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ও কাছে থাইল্যান্ড পরাজিত হলেই সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগ্রেসদের। 

সংক্ষিপ্ত স্কোর কার্ড :

বাংলাদেশ ইনিংস : ২০ ওভারে ১৯১/২ (দিলারা আক্তার ৩৩, মুর্শিদা খাতুন ৮০, নিগার সুলতানা ৬২*, রুমানা আহমেদ ৬*, মাহিরা ইজ্জাতি ১/৩৫, ইলসা হান্টার ১/২৭)।

মালয়েশিয়া ইনিংস : ২০ ওভারে ৭৭/৮ (আইনা হামিজা ০, ওয়ান জুলিয়া ১১, ইলসা হান্টার ২০, উইনিফ্রেড ৮, মাহিরাহ ১৫, আইনা নাজওয়া ৪, আয়সা ১, সুয়াবিকা ৮, নুর ইজ্জাতুল ২*, জাহানারা আলম ১/২০, নাহিদা আক্তার ২/১৩, জেসমিন ১/১৭, রাবেয়া খান ১/১০, রিতুমনি ১/২, স্বর্ণা আক্তার ১/৭, রুমানা ০/৫)।

ফল : বাংলাদেশ ১১৪ রানে জয়ী।

ম্যাচ সেরা : মুর্শিদা খাতুন।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে