ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তামিমের অপেক্ষায় পাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-07-2024 04:42:50 pm


তামিমের ফেরা এবং না ফেরাটা এখন আরেকবার বড় ইস্যূ হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। সামনের বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে দলে পেতে চাইছে বিসিবি। আর এদিকে তামিম ইকবাল পেছনের একবছরের মতো সময় হয়ে গেল জাতীয় দলের বাইরে রয়েছেন। আর্ন্তজাতিক কোনো ক্রিকেট খেলেছেন গেলবছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তারপর থেকে বিতর্ক, ফিটনেস ইস্যূ, সাকিব এবং কোচের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বর প্রেক্ষিতে জাতীয় দল থেকে বাইরে।


তামিমকে চাইছে বিসিবি। তার সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছে। কিন্তু তামিম কি ফিরতে চাইছেন আর বাংলাদেশ জাতীয় দলে। পরিস্কার করে এই বিষয়ে তামিম এখনো কিছু বলেননি। তবে যেহেতু তামিম এখনো সবধরনের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি তাই বলা যেতেই পারে ফেরার ইচ্ছে তো তারও রয়েছে। অবশ্য এই ফেরার প্রসঙ্গে আগে তার কিছু শর্ত বিসিবিকে পালন করতে হবে-এমন একটা মন্তব্যও তামিম গেলবারের বিপিএল শেষে করেছিলেন। সেই শর্তাদি কি সেটা শুধুমাত্র তামিম বিসিবি সভাপতিকেই জানাবেন বলে জানিয়েছিলেন।


কিন্তু নিজের সেই ইচ্ছের কথা বিসিবি বলতে তামিম অনেক লম্বা সময় নিয়ে ফেলেছেন। বিসিবি অপেক্ষায় আছে তামিমের কথা শোনার জন্য। কিন্তু তামিম নাকি সময়ই বের করতে পারছেন না বিসিবির সঙ্গে এই প্রসঙ্গে কথা বলার!


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় তেমন কিছুরই ইঙ্গিতই তো মিলল।


জালাল ইউনুস জানান, আমরা তার (তামিম ইকবাল) জবাবের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি। শেষ যে আলাপ আলোচনা করার কথা সেটা তামিম বোর্ড সভাপতির সঙ্গেই করবে বলে আমাদের জানিয়েছে। তামিম এখন আমাদের সেটা জানাতে পারলে খুব ভালো হয়।


তামিম অবশ্য এখন পর্যন্ত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সেই ‘আলোচনা’ করতে পারেননি। তিনি সেই আলোচনা করার জন্য এখন পর্যন্ত সময়ই বের করতে পারেননি।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে তো সেটাই পরিস্কার হলো। গত রবিবার ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বলছিলেন, তামিমের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা না হওয়া পর্যন্ত আমি এখনই তার বিষয়ে (খেলা বা না খেলা) সরাসরি কোনো মন্তব্য করতে পারছি না। এর মধ্যে তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। তার ভাই নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে সে আমার সঙ্গে অন্য যে বিষয়ে (ক্যারিয়ার) নিয়ে আলাপ করার কথা ছিল তা এখনো হয়নি। আমি তাকে সময় দিয়েছিলাম, তখন সে বললো আমার তো এখন খেলা চলছে (বিপিএল)। খেলা শেষ করে আলাপে বসি। কিন্তু যেদিন বিপিএল শেষ হলো সেদিন যে একটা ম্যাসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সঙ্গে যোগাযোগ করবো। তবে এরপর আর ঐ বিষয়ে (খেলা বা না খেলা, ক্যারিয়ার) আর যোগাযোগ হয়নি। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, আমরা চাই ও আসুক।


এখন প্রশ্ন হলো তামিম কি আসতে চাইছেন কিনা? প্রশ্ন তো আরো রয়েছে। যেসব সমস্যার কারণে মুলত তামিম ইকবাল জাতীয় দল থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছেন তার সমাধান কি হয়েছে?


তামিম ইকবালের পিঠের চোট নিয়ে লম্বা সময় ধরে চলে আসা বিতর্কের কুল কিনারা কি হয়েছে? কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্ক তো আর জোড়া লাগেনি। এক বছরের বেশি সময় হয়ে গেল এই দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। সামান্যতম একটা ফোনালাপও নেই। সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ্ব তো প্রকাশ্য। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে তামিমের উপস্থিতি কি দলের জন্য ভালো কিছু নিয়ে আসবে? তারচেয়েও বড় বিষয় হলো বিসিবি চাইছে তামিম ফিরুক, কিন্তু কোচেরও কি সেই ইচ্ছে?


তামিমের সঙ্গে বসার আগে বিসিবির উচিত এসব প্রশ্নের সমাধান খোঁজা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে