সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালোবাসার মধ্যে বেশি অভিমান করতে নেই.......

অভিমান করলে উল্টো অভিমান করে বসে থাকতে নেই, জানো তো? জড়িয়ে ধরতে হয়, খুব শক্ত করে একদম বুকের সাথে মিশে। 


অভিমান করে যোগাযোগের সব রাস্তা বন্ধ রাখলেও খুঁজতে হয়। মানুষ অভিমান করে যোগাযোগের সব রাস্তাই বন্ধ করে না। একটা না একটা পথে ঠিকই খোলা রাখে, সে চায় যাতে হন্য হয়ে খুঁজে নিক তাকে। 


অভিমানে মুখ ফিরিয়ে নিলে খুব শক্ত করে দু গাল ধরে সোজা ঠোঁটে চুমু খেতে হয়। ঠোঁটে চুমু খেলে অভিমান থাকে না। 


এই যে এতশত অভিমানে সম্পর্কের মৃ ত্যু ঘটে, অথচ অভিমান ভাঙ্গালেই আদর বেড়ে যায়, সম্পর্ক টিকে যায়। একটু কষ্ট করে ইগো না দেখিয়ে অভিমান ভাঙ্গা যায় না? বলো....


হুটহাট অভিমানে দূরে থাকা ভীষণ যন্ত্রণার!


বুক ভারী হয়ে আসে, কোনোকিছু ভালো লাগে না, সারাক্ষণ বিষন্ন লাগে মন! 


অভিমান করলে উল্টো অভিমান করতে নেই। জড়িয়ে ধরতে হয় শক্ত করে, চুমু খেতে হয় দুঠোঁটে, মানুষটাকে বুঝতে হয়। ইগো টাকে বিসর্জন দিয়ে, মানুষটাকে আপন করে নিলে ক্ষতি কী?


অভিমান করলে কখনোই দূরত্ব বাড়াতে নেই। শরীরের কাছাকাছি থাকতে হয়। মনের গভীরে গিয়ে মানুষটাকে আদরে আদরে উন্মাদ করে দিতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসা পাওয়ার ব্যাকুলতায় মানুষের মনে অভিমানের মেঘ জমে।।।।


লেখক : প্রণব মন্ডল, কবি এবং সাহিত্যিক।

আরও খবর
deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

১০ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩৪ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩৮ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে